রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সেরা বন্ধু ” সম্মনা পেল তরুণ লেখক তারিক ইসলাম

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় প্র‍থম আলো বন্ধুসভা রজতজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) বিকাল ৪ টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘর মিলনায়তনে প্রথম আলো বন্ধুসভার রজতজয়ন্তী উপলক্ষে ২০২৩ সালে বন্ধুসভার সকল কার্যক্রমের সফল ভাবে অংশগ্রহণ করায় সাতক্ষীরা বন্ধুসভার ৩ জন বন্ধু বন্ধুসভার প্রচার সম্পাদক তারিক ইসলাম,ম্যাগাজিন বিষায়ক সম্পাদক মাসকুর আক্তার বাবলী ও সাংস্কৃতিক সম্পাদক মোকারারম বিল্লাহ কে”সেরা বন্ধু ” সম্মনা প্র‍দান করে সাতক্ষীরা বন্ধুসভা।

এছাড়াও, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় আর্দশ শিক্ষক হিসিবে সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জি ও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ কে গুনীজন সম্মাননা-২০২৩ প্রদান করা হয়।

শুরুতেই জাতীয় সংগীতের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। বন্ধুসভার সাধারণ সম্পাদক ইমরুল হাসান ও
ম্যাগাজিন বিষায়ক সম্পাদক মাসকুর আক্তার বাবলীর সঞ্চলনায়,প্রধান অতিথির বক্তব্য দেন বন্ধুসভার উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা শিক্ষা অফিসার কবি কিশোরী মোহন সরকার, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জনাব কল্যাণ ব্যানার্জি,বন্ধুসভার উপদেষ্টা জাহিদা জাহান মৌ,বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস।

প্রাকৃতিক দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো, গভীর রাতে অসহায় শীতার্ত মানুষের পাশে গিয়ে দাড়ানো সহ অনেক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে প্রথম আলো বন্ধুসভা। সমাজ ও দেশের উন্নয়নের কাজে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে ভূমিকা রাখবে বন্ধুসভার বন্ধুরা।

১৩ নভেম্বর বিকাল ৪ টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘর মিলনায়তনে বন্ধুসভার রজতজয়ন্তী অনুষ্ঠানে এসব কথা বলেন সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ।

বন্ধুসভার বন্ধু সোমা রানী কন্ঠে গান শুনতে শুনতে অতিথিদের কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

সেরা বন্ধু নির্বাচিত হওয়া তরুণ লেখক প্র‍থম আলো বন্ধুসভা সাতক্ষীরার প্রচার সম্পাদক তারিক ইসলাম বলেন,
বন্ধুসভার মাধ্যমেই বন্ধুরা সৃষ্টিশীল, উদ্যমী, নির্ভীক, মানবিক। সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি সর্বোপরি নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক ভূমিকা রাখছে বন্ধুসভা। তার এই অর্জন পথচলার পাথেয় হয়ে থাকবে।

একই রকম সংবাদ সমূহ

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগবিস্তারিত পড়ুন

পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী: মীর শাহে আলম

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলারবিস্তারিত পড়ুন

দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী

দেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের পর্যায়ক্রমে সরকারি ভাতার আওতায় আনাবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনা সময় এসেছে এবং সেই সময় শেষও হয়েছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোজেনা
  • দলিল নিবন্ধন কার্যক্রম আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে : আইনমন্ত্রী
  • শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ
  • এমপি নুসরাতের বাড়িতে আগুনে শর্টসার্কিটের আলামত পায়নি পল্লী বিদ্যুৎ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • রোজা শুরুর সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি
  • তরুণদের স্বপ্নপূরণে বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন করবেন যেভাবে
  • শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এমপি
  • নুসরাতের বাড়িতে আগুন, পাশে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুলের
  • ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার
  • নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার