বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘স্থগিত নির্বাচনী এলাকায় বর্তমান চেয়ারম্যান-মেম্বাররাই দায়িত্ব পালন করবেন’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনী এলাকায় নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত বর্তমান চেয়ারম্যান ও মেম্বারাই সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রমসহ অন্যান্য কর্মকান্ড পরিচালনা করবেন।’

শনিবার রাজধানীর মিন্টু রোডের সরকারী বাসভবন থেকে ভার্চুয়ালী স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সঙ্গে চলমান কোভিড সংক্রমণ প্রতিরোধ এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে সকল পরিচালক, উপ-পরিচালক ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং সকল বিভাগের পরিচালক ও জেলায় কর্মরত উপ-পরিচালক ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

তাজুল ইসলাম বলেন, ‘করোনা ভাইরাসের মহামারী প্রকট আকার ধারণ করায় নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করেছে।
স্থগিত হওয়া নির্বাচনী এলাকায় সরকারের ত্রাণকার্যক্রমসহ অন্যান্য কাজ বর্তমান চেয়ারম্যান-মেম্বাররা করবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।’

তিনি বলেন, ‘তাই, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত বর্তমান নির্বাচিত চেয়ারম্যান-মেম্বাররাই সকল কর্মকাণ্ড চালিয়ে যাবেন।’

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের মহামারীতেও চলমান উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে প্রকল্পের কাজ চলছে কিনা বা কাজের অগ্রগতি কেমন তা সরাসরি পরিদর্শন না করে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে দেখভাল করতে হবে।’

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডবের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সেখানকার জেলাপরিষদ, পৌরসভাসহ অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি নিরুপন করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে আর্থিক সহায়তা প্রদান করা হবে।’

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘ধর্মেও নামে যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় শক্ত হাতে তাদের মোকাবেলা করা হবে।’

একই রকম সংবাদ সমূহ

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন ও একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র দেখে অশ্রুসিক্ত হয়েবিস্তারিত পড়ুন

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে নিয়ে আসতে প্রায় ৭ বছর সময়বিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

দাপ্তরিক যোগাযোগে ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগেবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ
  • ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেনের সম্ভাব্যতা জরিপ ও নকশা প্রণয়ন সম্পন্ন
  • পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
  • পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: প্রধান নির্বাচন কমিশনার
  • দ্রুতই পে-স্কেলের গেজেট, বর্তমানে যে মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন
  • প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা
  • ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী