সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বাস্থ্যের ডিজির বিরুদ্ধে সংসদীয় কমিটির ক্ষোভ

কোভিড-১৯ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কত টাকার মাস্ক ও কিট ক্রয় করা হয়েছে, ভ্যাকসিন সংকট মোকাবেলায় কি কি পদক্ষেপ নেয়া হয়েছে, ভ্যাকসিন জিটুজি নাকি এজেন্টের মাধ্যমে আনা হচ্ছে, কোভিড-১৯ মোকাবেলায় আইসিউ ও অক্সিজেন এর বর্তমান অবস্থা কী- জানতে চেয়েছে সংসদীয় কমিটি।

কিন্তু এই বৈঠকে স্বাস্থ্যের ডিজি উপস্থিত না থাকায় অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। এতে ক্ষুব্ধ হন কমিটির সদস্যরা।

কমিটির সভাপতি বৈঠকে না থাকায় ডিজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।

যদি ব্যবস্থা নেওয়া না হয় তবে বিষয়টি সংসদে আনা হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বৈঠকে করোনায় মৃত্যুবরণকারী ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য ‘প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা’ এখনও তাদের কাছে না পৌঁছায় ক্ষোভ প্রকাশ করা হয়। এছাড়া দেশের সকল জনগণকে টিকার আওতায় নিয়ে আসার লক্ষ্যে টিকা উৎপাদন প্রক্রিয়ায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বৈঠকে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

সংসদ ভবনে আজ অনুষ্ঠিত ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ৯ম বৈঠকে এই ক্ষোভ ও সুপারিশ করা প্রকাশ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, আ.ফ.ম. রুহুল হক, মো: আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নুর, রাহগির আলমাহি এরশাদ এবং মো. আমিরুল আলম মিলন বৈঠকে অংশগ্রহণ করেন।
সংসদীয় কমিটির একাধিক সদস্য আব্দুল আজিজ সাংবাদিকদের বলেন, স্বাস্থ্যের ডিজি বৈঠকে না আসায় তারা নাখোশ হয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নিতেও বলেছেন কমিটির সভাপতি।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য ‘প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা’ কমিটি দ্রুততম সময়ে তাদের পরিবারের কাছে প্রণোদনার অর্থ পৌঁছানোর সুপারিশ করা হয়। বৈঠকে কোভিড-১৯ মোকাবেলায় আইসিইউ ও অক্সিজেন এর বর্তমান অবস্থা ও সম্ভাব্য সংকট থেকে উত্তরণ বিষয়ক আলোচনা করা হয়।

এছাড়া তথ্য বিভ্রান্তি এড়াতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত যাবতীয় তথ্য প্রকাশে এই মন্ত্রণালয়ের মাধ্যমে প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি সহযোগিতা করার অনুরোধ করা হয়।

বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন সংস্থার প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের সঙ্গে কার্যক্রমবিস্তারিত পড়ুন

আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি

আগামী অক্টোবর ও নভেম্বরে তিনটি দেশ সফরের প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।বিস্তারিত পড়ুন

বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার বিষয়টি কারও ওপর চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় চাঁদাবাজির কোনো ঘটনাই নেই: পুলিশ
  • ভোর ৪টা পর্যন্ত থানায় ছিলাম, মামলা হলো না কেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান
  • ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’ : নাহিদ ইসলামের প্রশ্ন
  • দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা