বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বাস্থ্য অধিদপ্তরে ড্যাব-এনডিএফপন্থি চিকিৎসকদের সংঘর্ষ, আহত ৩

স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পদে স্বাস্থ্য প্রশাসকদের নিয়োগ কেন্দ্র করে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও জামায়াতপন্থি চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফের) দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। সোমবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মহাখালী টিবি গেটে স্বাস্থ্য অধিদপ্তর ভবনে দুই পক্ষের অবস্থান কেন্দ্র করে হামলায় আহত হয়েছেন এনডিএফপন্থি তিন চিকিৎসক।

জানা গেছে, এদিন সকাল থেকেই অধিদপ্তরের সামনে অবস্থান নেন ড্যাবপন্থি চিকিৎসকরা। এসময় তারা সদ্য নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য প্রশাসকদের ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে নিয়োগ বাতিলের দাবি জানান। অন্যদিকে অধিদপ্তরের ভেতরে অবস্থান নিয়ে স্বাস্থ্যখাত সচল রাখতে বর্তমান নিয়োগপ্রাপ্তদের কাজের পথ সুগম করার দাবি জানায় এনডিএফপন্থি চিকিৎসকরা।

এসময় দুই পক্ষ পরস্পর বিরোধী স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে এনডিএফপন্থি চিকিৎসক ও ড্যাবপন্থি চিকিৎসকদের মধ্যে উওেজনা দেখা দেয় এবং তা হাতাহাতি পর্যায়ে পৌঁছায়। তবে এরই মধ্যে একদল রড ও লাঠিসোঁটা নিয়ে চিকিৎসকদের ওপর হামলা চালায়। এতে তিনজন আহত হয়।

এনডিএফপন্থি চিকিৎসকদের দাবি, ড্যাবের সঙ্গে থাকা বহিরাগত সন্ত্রাসীরা রড ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে। এতে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

এ বিষয়ে অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, বৈষম্যবিরোধী চিকিৎসকরা চান সরকারের পক্ষ থেকে নিয়োগ বহাল রেখে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা হোক। অন্যদিকে ড্যাবপন্থি চিকিৎসকরা চান একক আধিপত্য। এ নিয়ে গত কয়েকদিন ধরে পাল্টাপাল্টি কর্মসূচি চলছে। আজ তা সংঘর্ষে রূপ নিয়েছে।

এদিন ড্যাবপন্থিদের হামলায় আহত ডা. ইমরান বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের সামনে সকাল ৮টা থেকে আমরা শান্তিপূর্ণ অবস্থান নেই। বেলা ১১টার দিকে হঠাৎ বহিরাগতদের নিয়ে আমাদের ওপর হামলা চালান ড্যাবের বিএনপিপন্থি চিকিৎসকরা। তাদের সঙ্গে ছাত্রদল-যুবদলসহ চিহ্নিত কিছু সন্ত্রাসীও ছিলেন। হামলায় আমাদের একজন চিকিৎসক গুরুতর আহত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।’

তবে হামলার বিষয় অস্বীকার করেছে ড্যাবপন্থীরা।

একই রকম সংবাদ সমূহ

ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার আহ্বানবিস্তারিত পড়ুন

মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম

১৬ আগস্ট বিএনপি সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হচ্ছে। এ সময়কে সামনেবিস্তারিত পড়ুন

‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় তারেক রহমান

‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনাবিস্তারিত পড়ুন

  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • বিশেষ সুবিধা নয়, লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর
  • জবি ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসাতেও সংঘর্ষে জড়াল ছাত্রদল-শিবির
  • ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
  • জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী