বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হজের খরচ আরোও ৫৯ হাজার টাকা বাড়লো

সরকারি ও বেসরকারিভাবে হজের খরচ আরও ৫৯ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সৌদি আরবে খরচ বেড়ে যাওয়ায় বাংলাদেশের হজযাত্রীদের জন্য এ খরচ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৬ মে) সচিবালয়ে নিজ দপ্তরে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সাংবাদিকদের এ তথ্য জানান।

গত ১১ মে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক জানিয়েছিলেন, এবছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৬২ হাজার টাকা (প্যাকেজ-২) নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজের আওতায় হজযাত্রীরা মক্কার মসজিদুল হারামের ১৫০০ মিটারের মধ্যে অবস্থান করবেন।

তিনি বলেন, এবছর সরকারিভাবে ২টি প্যাকেজ ঘোষণা করা হলো। প্যাকেজ-১ এ হজে যেতে ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা খরচ হবে। এই প্যাকেজের যাত্রীরা মসজিদুল হারামের ১০০০ মিটার দূরত্বের মধ্যে থাকবেন। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে একটি প্যাকেজে খরচ ধরা হয়েছে ৪ লাখ ৫৬ হাজার ৬৩০ টাকা। এর সঙ্গে প্রত্যেককে ৫৯ টাকা বেশি দিতে হবে।

একই রকম সংবাদ সমূহ

হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)বিস্তারিত পড়ুন

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচারবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ : প্রবাসী কল্যাণমন্ত্রী

চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছেবিস্তারিত পড়ুন

  • রোজা শুরুর সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি
  • ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
  • তরুণদের স্বপ্নপূরণে বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন করবেন যেভাবে
  • জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
  • নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির
  • বিআরটিএ’র নতুন নির্দেশনা, মোটরসাইকেল চালকদের জন্য সুখবর
  • বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ডিসেম্বরকেন্দ্রিক আওয়ামী লীগের ব্লুপ্রিন্ট ফাঁস
  • স্কুলে ভর্তি: লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের লিখিত পরীক্ষা
  • বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহিতা এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ