বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হরতালে সাতক্ষীরায় যান চলাচল কম, দেখা যায়নি দলীয় নেতা কর্মী

আবু সাঈদ সাতক্ষীরা: বিএনপির ডাকা সারা দেশের হরতালে সাতক্ষীরারতে যানবাহন চলাচল ছিল খুবই কম। গণপরিবহন বলতে ইজিবাইক ভ‍্যান যেন একমাত্র ভরসা জনসাধারণ এর। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের হরতালবিরোধী সতর্ক অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও দেখা গেছে সতর্ক অবস্থানে। রোববার সকাল থেকেই সাতক্ষীরা খুলনা ও সাতক্ষীরা যশোর মহাসড়ক ছিল প্রায় ফাঁকা। অন্যান্য সড়কের চিত্রও ছিল একই। তবে সড়কে মাঝে মধ্য কিছু লোকাল বাস চোখে পড়লেও দূরপাল্লার কোনো বাস দেখা যায়নি।

সাতক্ষীরা সার্কেল এসপি সজীব খান বলেন এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি । সড়কে যাতে যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারে এজন্য পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। জনগণের নিরাপত্তায় আমরা সতর্ক অবস্থানে আছি।

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড সৈয়দ এফতেখার আলী কলারোয়া নিউজকে বলেন আমি অসুস্থ হাসপাতালে ভর্তি আছি পরে কথা হবে।

জেলা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম এর ব‍্যাবহিত মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

একই রকম সংবাদ সমূহ

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন ও একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র দেখে অশ্রুসিক্ত হয়েবিস্তারিত পড়ুন

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে নিয়ে আসতে প্রায় ৭ বছর সময়বিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

দাপ্তরিক যোগাযোগে ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগেবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ
  • ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেনের সম্ভাব্যতা জরিপ ও নকশা প্রণয়ন সম্পন্ন
  • পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
  • পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: প্রধান নির্বাচন কমিশনার
  • দ্রুতই পে-স্কেলের গেজেট, বর্তমানে যে মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন
  • প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা
  • ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী