বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাইকমিশনের অনুমতি নিয়ে

বেনাপোল দিয়ে ভারতে গেল আটকে পড়া ৫৬৫ যাত্রী

ভারত বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারনে দীর্ঘদিনপর নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় ভারতীয় হাইকমিশনের অনুমতি নিয়ে করোনার মধ্যে ভারতে গেল বাংলাদেশে আটকে পড়া ৫৬৫ নাগরিক।

মহামারী করোনা বিশ্বব্যাপি ছড়িয়ে পড়ায় করোনা প্রতিরোধে ভারত ও বাংলাদেশে পাসপোর্ট যাত্রী গমনাগমনে নির্দেশনা দেয় দু দেশের সরকার। দেশব্যাপি দেওয়া হয় লকডাউন।
এসময় বাংলাদেশ আটকা পড়ে বিপুল সংখ্যক ভারতীয় যাত্রী।

তবে ভারতে আটকা পড়া বাংলাদেশী যাত্রী বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরতে পারলেও আটকা পড়ে ভারতীয় নাগরিকেরা। অবশেষে ১৬৫দিন পর বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরল ৫৬৫ ভারতীয় নাগরিক।

ইমিগ্রেশন সুত্রে জানায়, গত ১৩ মার্চ থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয়সহ বাংলাদেশী যাত্রী ভারতে গমন বন্ধ হয়ে যায়। তবে কুটনৈতিক পাসপোর্টসহ বিশেষ পাসপোর্টে ভারতে যায় কিছু যাত্রী। ভারতে আটকা পড়া বাংলাদেশী নাগরিকদের দেশে ফিরতে ইমিগ্রেশন ওপেন থাকলেও ভারতীয় যাত্রী নেয়নি সেদেশের সরকার।

দীর্ঘ সাড়ে ৫মাস আটকা পড়ে দুর্ভোগ পোয়াচ্ছিল ভারতীয নাগরিক। অবশেষে দু সরকারের আন্তরিকতায় ভারতীয় হাইকশিনের অনুমতি নিয়ে ভারতে যাত্রী ফেরা শুরু হয়েছে।

শুক্রবার দুপুর পর্যন্ত গত চারদিনে গেছে ৫৬৫ যাত্রী। বৃহস্পতিবার যায় ২৬০জন ভারতীয় নাগরিক।

বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান, ভারতীয় হাইকমিশনের ওয়েব সাইডে রেজিষ্টেশন করে বিশেষ আবেদনের মাধ্যমে ভারতীয় যাত্রীরা দেশে ফিরতে পারলেও বর্হিবিশ্বের যাত্রীদের গমনাগমনে নিষেধাজ্ঞা বিদ্যমান রয়েছে। যাত্রী সেবায় কাজ করছেন তারা। ১৮আগষ্ট থেকে শুরু হয়েছে ভারতীয় নাগরিক ফেরা। অনেক কিছুই মেনে ফিরছে তারা।

পহেলা জুলাইয়ের পর নেওয়া ভিসা প্রাপ্তি যাত্রীরা নন কোভিড ছাড়পত্র নিয়ে প্রবেশ করতে পারবে বলে জানান তিনি। তবে ফেব্রুয়ারীর আগে আসা ও ভিসা বা মেয়াদ শেষ হওয়া নাগরিকেরা কিছু নির্দেশনা মেনে দেশে ফিরতে পারবে বলে জানান ইমিগ্রেশন ওসি আহসান হাবিব।
সূত্র: পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা