মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাসানুল হক ইনু হেরে গেলেন স্বতন্ত্র প্রার্থীর কাছে

কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে বড় ব্যবধানে পরাজিত হলেন মহাজোটের হেভিওয়েট প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

ভেড়ামারা এবং মিরপুরের ১৬১ কেন্দ্রের সব কয়টির ফলাফলে তিনি পেয়েছেন ৮৯ হাজার ৪৭৯ ভোট।

অন্যদিকে স্থানীয় আওয়ামী লীগ মনোনীত স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে কামারুল আরেফিন ১ লাখ ১৭ হাজার ৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ২৭ হাজার ৫৯৭ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।

হাসানুল হক ইনু তার নিজের উপজেলা ভেড়ামারার ৫০টি কেন্দ্রে নৌকা প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৭৬৫ ভোট। আর কামারুল আরেফিন পেয়েছেন ৪২ হাজার ৫৫৯ ভোট।

ভেড়ামারা উপজেলায় ৬ হাজার ৭৯৪ ভোটে পরাজিত হয়েছেন ইনু।

অন্যদিকে মিরপুর উপজেলায় ১১১টি কেন্দ্রে হাসানুল হক ইনু পেয়েছেন ৫৫ হাজার ৭১৪ ভোট। স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন ট্রাক প্রতীক পেয়েছেন ৭৪ হাজার ৫১৭ ভোট। প্রাপ্ত ফলাফলে ২৭ হাজার ৫৯৭ ভোট বেশি পেয়ে স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এবিস্তারিত পড়ুন

৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন বিধি ও নীতিমালাবিস্তারিত পড়ুন

  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী
  • ৩ মাসের মধ্যে ঢাকার চারপাশে ওয়াটার বাস চালু হবে: নৌমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি
  • উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে স্কেল অনুমোদন, যেসব জায়গায় পরিবর্তন হলো
  • কার পেনশন কত বাড়বে
  • ‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি