শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ নিয়ে যা জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা নিয়ে পরিষ্কার কোনো ধারণা দিতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়।

এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের চিঠি এখনো পররাষ্ট্র মন্ত্রণালয় পায়নি বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

সোমবার (২৭ জানুয়ারি) মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

রফিকুল আলম বলেন, কোনো দেশ থেকে সন্দেহভাজন অপরাধীর তথ্য দিয়ে সংশ্লিষ্ট দেশ ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে পারে। রেড নোটিশ ইন্টারপোলের আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানার সমতুল্য।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রেড অ্যালার্টের বিষয়ে আমার কাছে হালনাগাদ তথ্য নেই।

এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের চিঠি প্রসঙ্গে তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো তথ্য নেই।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের কানাডার নাগরিকত্ব আছে বলে প্রমাণ পেয়েছে দুদক।

এ প্রসঙ্গে রফিকুল আলম বলেন, আমাদের কাছে এ সংক্রান্ত কোনো ডকুমেন্ট আসেনি। সুতরাং, এখানে প্রি-ম্যাচিওর স্টেটমেন্ট দেওয়া ঠিক হবে বলে আমার কাছে মনে হয় না। আমরা এখনো চিঠি পাইনি, চিঠি আসেনি।

দ্বৈত নাগরিকত্ব বিষয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণ দ্বৈত নাগরিকত্ব থাকলে সরকারি কাজে নিযুক্ত হওয়া যায় না। এর ব্যত্যয় কোথায় কী হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় খতিয়ে দেখবে।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ

আমরা কিন্তু ভারতবিরোধী না, আমরা আধিপত্যবাদ বিরোধী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিকবিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান