বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাসিমুখ সেঞ্চুরি সাতক্ষীরায় গাছের চারা বিতরণের মধ্য দিয়ে সবুজ বিপ্লব ঘটাতে যাচ্ছে- এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৫০০শিক্ষার্থীর মাঝে আমের চারা বিতরণ করা হয়েছে।

রবিবার (১৫ অক্টোবর) হাসিমুখ সেঞ্চুরি সাতক্ষীরা’র আয়োজনে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে আমের চারা বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথি র বক্তব্যে এমপি রবি বলেন, “গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে আমাদের জীবন বাঁচাতে অক্সিজেন দেয়। আমাদের সাতক্ষীরা একটি উপকূলীয় জেলা। জননেত্রী শেখ হাসিনা আমাদের উপকূলীয় এলাকায় বেশি বেশি গাছ লাগানোর মধ্য দিয়ে সবুজ বেষ্টনী গড়ে তোলার আহবান জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবেনা। হাসিমুখ সেঞ্চুরি সাতক্ষীরা গাছের চারা বিতরণের মধ্য দিয়ে সবুজ বিপ্লব ঘটাতে যাচ্ছে। ফলজ বণজ ও ঔষধি গাছের চারা রোপনের পাশা পাশি বজ্রপাত রোধে বেশি বেশি তাল গাছ লাগাতে হবে। হাসিমুখ সেঞ্চুরি সবুজ বনানয়ণ গড়ে তোলার লক্ষ্যে সারা জেলায় গাছের চারা বিতরণ করছে এটি একটি মহৎ উদ্যোগে। তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। তাদের পাশা পাশি সমাজের বৃত্তবানদেরকে এ জেলায় সবুজ বেষ্টনী গড়ে তোলার আহবান জানান এমপি রবি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সাংবাদিক ইয়ারব হোসেন প্রমুখ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তুলতে বলেছেন। আমাদের সাতক্ষীরা একটি উপকূলীয় এলাকা।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে উপজেলার সাতক্ষীরা ৭টি উপজেলায় স্কুল কলেজ ও শিক্ষার্থীদের মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। এখন বর্ষা মৌসুম, গাছ লাগানোর উপযুক্ত সময় সাম্প্রতিক সময়ে আবহাওয়ার প্রতিকূলতা কাটাতে সাহায্য করতে পারে সবুজ বনায়ন এজন্য সবাই সামর্থ্য অনুযায়ী গাছ লাগান।
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৫০০শিক্ষার্থীর মাঝে ২৫০০ টি ভালো জাতের আম গাছের চারা বিতরণ করা হয়। এসময় ভালো জাতের আমের চারা পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। এসময় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের রুকন বৈঠক : দায়িত্বশীলদের সক্রিয় হওয়ার আহ্বান

আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরার সদর ও দেবহাটা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং ফ্রিজে মেয়াদোত্তীর্ণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী
  • সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেনের সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত
  • সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস
  • ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ
  • সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃত্যু
  • সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভা
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি
  • সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী
  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ