বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১০ দফা বাস্তবায়নের দাবীতে সাতক্ষীরা জেলা বিএনপি সমাবেশ

গণতন্ত্র পূনদ্ধার ও ১০ দফা বাস্তবায়নের দাবীতে সাতক্ষীরা জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারী বুধবার বিকাল ৪ টায় সাতক্ষীরা তালতলা হাইস্কুল মাঠে জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারন সম্পাদক এইচ আর মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট কামরুজ্জামান ভূট্রো, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট এবি এম সেলিম, আশাশুনি উপজেলা বিএনপির আহবায়ক হেদায়েতুল ইসলাম, সদর থানা বিএনপির আহবায়ক এডভোকেট নুরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এবাদুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট আশেক এলাহী মুন্না, জাসাসের জেলা আহবায়ক মো. ফারুক হোসেন।

এসময় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। দেশে আজ গনতন্ত্র নাই। মানবাধিকার ভূলুণ্ঠিত হচ্ছে । আইনের শাসন নাই। বক্তরা আরো বলেন, সারা দেশে গায়েবী মামলা হাজার হাজার নেতা কর্মীরা কারাগারে। মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃত নেতা কর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে। এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং তত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর বিএনপির আহবায়ক মো. শের আলী।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!