শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১০ হাজারের বেশি ডলার কাছে রাখা যাবে না- বাংলাদেশ ব্যাংক

দেশে ডলার সংকট চলছে। সংকট কাটাতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। এবার নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর তা হলো- ১০ হাজারের বেশি ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা এক মাসের অতিরিক্ত সময় কেউ নিজের কাছে রাখতে পারবে না।

এসব মুদ্রা এক মাসের মধ্যে লাইসেন্সধারী মানিচেঞ্জারের কাছে বিক্রি অথবা ব্যাংকে রাখতে হবে। কারো কাছে নির্দিষ্ট সময়ের পর উল্লেখিত পরিমাণ বৈদেশিক মুদ্রা পাওয়া গেলে তার বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা।

বুধবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কোনো বাংলাদেশি ব্যক্তি বিদেশ থেকে সঙ্গে আনা অনধিক ১০ হাজার মার্কিন ডলার বা সমমূল্যমানের বৈদেশিক মুদ্রা নিজের কাছে অথবা অনুমোদিত ডিলার বা ব্যাংকে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবে জমা রাখতে পারেন। পরবর্তীতে বিদেশ যাত্রায় উক্ত বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়েও যেতে পারেন। ১০ হাজার মার্কিন ডলারের অতিরিক্ত বৈদেশিক মুদ্রা দেশে আসার এক মাসের মধ্যে অনুমোদিত ডিলার, ব্যাংক বা লাইসেন্সধারী মানিচেঞ্জারের কাছে বিক্রি অথবা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবে জমা রাখা প্রবাসী বাংলাদেশিদের জন্য বাধ্যতামূলক।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, নিয়ম ভেঙে বৈদেশিক মুদ্রা কাছে রাখা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট ১৯৪৭- এর আওতায় দণ্ডনীয় অপরাধ। তাই এমন বৈদেশিক মুদ্রা কোনো নিবাসী বাংলাদেশির নিকট থাকলে তা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনুমোদিত ডিলার ব্যাংক, লাইসেন্সধারী মানিচেঞ্জারের কাছে বিক্রি করার জন্য বলা হলো।

নির্দিষ্ট সময়ের পর বৈদেশিক মুদ্রা নিবাসী ব্যক্তির নিকট পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল