সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১০ হাজার আনসার সদস্যের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩৬৯

চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে সচিবালয়ে ভাঙচুর, শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ ও সেনা সদস্যদের ওপর হামলার ঘটনায় সাধারণ আনসার সদস্যদের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা অজ্ঞাতনামাসহ ১০ হাজার আনসার সদস্যকে আসামি করা হয়েছে। তিন মামলায় এখন পর্যন্ত ৩৬৯ জন আনসার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, শিক্ষার্থী আহতসহ, সেনাবাহিনী সদস্য আহত ও গাড়ি ভাঙচুরের অভিযোগে রয়েছে।

শাহবাগ থানা সূত্রে জানা যায়, সচিবালয়ে হামলা ভাঙচুরের ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় এজাহানামীয় আসামি ২০৮ জন ও অজ্ঞাতনামা ৩ হাজার আনসার সদস্যকে আসামি করা হয়েছে। এছাড়া শাহবাগ থানায় ১৮৯ জন আনসার সদস্য গ্রেফতার আছেন।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আজাহারুল ইসলাম বলেন, শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় ২০৮ জন আনসার সদস্যের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। অজ্ঞাত হিসেবে দুই থেকে তিন হাজার আসামি করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ১৮৯ জন আনসার সদস্য গ্রেফতার রয়েছে।

পল্টন থানা সূত্রে জানা যায়, পল্টন থানায়ও আন্দোলনরত আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় এজাহারনামীয় আসামি ১১৪ জন। এছাড়া ৪ হাজার আনসার সদস্যকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। রোববার রাত থেকে এখন পর্যন্ত ৯৫ জন আনসার সদস্য পল্টন থানায় গ্রেফতার আছেন।

রমনা থানা সূত্রে জানা যায়, সচিবালয়ে হামলা ভাঙচুরের ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে রমনা থানায়। এ মামলায় এজাহারনামীয় আসামি ৯৮ জন ও অজ্ঞাতনামা ৩ হাজার। এছাড়া রমনা থানায় এখন পর্যন্ত ৮৫ জন আনসার সদস্য গ্রেফতার আছেন।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহান বলেন, তিন থানায় আন্দোলনরত আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলায় তাদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। তিন থানায় অজ্ঞাতনামাসহ কয়েক হাজার আসামি করা হয়েছে।
সূত্র: জাগোনিউজ

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ