মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১-১৪ এপ্রিল ভূমি সেবা পক্ষ

আগামী ১ থেকে ১৪ এপ্রিল ভূমি সেবা পক্ষ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে ১৭ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ভূমি সেবা মাস উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের জন্য সেবা মাসের পরিবর্তে ভূমি সেবা পক্ষ পালনের সিদ্ধান্তের কথা জানিয়ে ভূমি মন্ত্রণালয়ে থেকে সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও সহকারী কমিশনারদের (ভূমি) কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ অধিশাখা থেকে গত ১০ মার্চ পাঠানো চিঠিতে জানানো হয়েছিল ১৭ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত পর্যন্ত ভূমি সেবা মাস উদযাপন করা হবে। ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানমালা এবং ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনকল্পে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠানাদির কথা বিবেচনা করে আগামী ১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ভূমি সেবা পক্ষ পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এমতাবস্থায়, ভূমি সেবা মাস পূর্বনির্ধারিত তারিখের পরিবর্তে আগামী ১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ভূমি সেবা পক্ষ পালনের অনুরোধ জানানো হয় চিঠিতে।

একই রকম সংবাদ সমূহ

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন, মন্ত্রিসভার কোনো সদস্য প্রত্যাশিতভাবে দায়িত্ব পালনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্তবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • গাজী নজরুলের বিষয়ে আরও খোঁজ-খবর নিয়ে সাংগঠনিক পদক্ষেপ
  • শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
  • মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের
  • গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ, সরবরাহ শুরু আগস্টে
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর