বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২০২৫ সালের পর বদলে যাবে হজের সময়ের আবহাওয়া

২০৪২ সাল পর্যন্ত হজের সময়ের আবহাওয়া কেমন থাকবে তা জানিয়েছে সৌদি আরব।
দেশটি জানিয়েছে, এ বছর তথা ২০২৫ সালের পর হজের সময়ের আবহাওয়া বদলে যাবে।

শনিবার (১২ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনএমসি) জানিয়েছে, ২০২৫ সালের হজ হবে গ্রীষ্মকালে। এরপর আগামী ১৬ বছর ধরে হজ ধীরে ধীরে বসন্ত ও শীত মৌসুমে স্থানান্তরিত হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিবর্তনের মূল কারণ ইসলামি চন্দ্রপঞ্জির বার্ষিক ১০ দিন পিছিয়ে যাওয়া। যার ফলে হজ প্রতি বছর এগিয়ে আসে। ২০২৬ সাল থেকে হজ বসন্তে শুরু হয়ে ২০৪১ সাল পর্যন্ত শীতকালীন ঋতুতে পড়বে। গ্রীষ্মে হজ ফেরত আসবে ২০৪২ সালে। পরবর্তী ৯ বছর আবার গরমের মধ্যে হজ পালিত হবে।

হজের সময় আবহাওয়ার এ পরিবর্তন বিশ্বব্যাপী লাখ লাখ হজযাত্রীর জন্য স্বস্তির খবর। কারণ সাম্প্রতিক বছরগুলোতে গরম চরম পর্যায়ে পৌঁছেছে। ২০২৪ সালের হজে মক্কায় ৪৬ ডিগ্রি থেকে ৫১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠেছিল। যার ফলে একদিনেই ২,৭৬০ জনের বেশি হিটস্ট্রোক হয়েছে এবং বহু প্রাণহানি ঘটেছে।

চরম তাপদাহের ঝুঁকি মাথায় রেখে সৌদি কর্তৃপক্ষ হজযাত্রীদের সুরক্ষায় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। এগুলোর অন্যতম হলো বিশাল আকারের ছায়াযুক্ত এলাকা নির্মাণ, অতিরিক্ত পানি সরবরাহ কেন্দ্র, মোবাইল কুলিং ইউনিট এবং জনসচেতনতামূলক তাপদাহ-বিষয়ক প্রচারাভিযান।

গালফ নিউজ জানিয়েছে, ২০২৪ সালে সৌদি আরব ৩৩টি নতুন আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র চালু করেছে এবং মোবাইল রাডার প্রযুক্তি বিস্তৃত করেছে, যাতে হজ এলাকাজুড়ে রিয়েল-টাইম আবহাওয়া পর্যবেক্ষণ নিশ্চিত করা যায়।

২০২৫ সালের হজে ১৮ লাখের বেশি হাজির অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। কর্তৃপক্ষ বলছে, এটি হবে একটি শেষ গ্রীষ্মকালীন চ্যালেঞ্জ, এরপর হজযাত্রা প্রবেশ করবে আরও ঠান্ডা, নিরাপদ এবং টেকসই ভবিষ্যতে।

একই রকম সংবাদ সমূহ

মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত

ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্ত দিয়ে বাঙালি মুসলিম জনগোষ্ঠীকে কোনো ধরনের আইনিবিস্তারিত পড়ুন

ইসলামে ধর্ষণের শাস্তি, চার সাক্ষীর ধারণা ভুল : ডা. জাকির নায়েকের ভাষ্য

বাংলাদেশে বর্তমানে ধর্ষণের ঘটনা একটি দুরারোগ্য সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। ইসলামী শরিয়াবিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
  • পবিত্র হজ শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা
  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে বৃহস্পতিবার
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
  • জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
  • হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃ-ত্যু
  • ভিজিট ভিসায় হজ পালন নিয়ে মক্কায় কঠোর নিয়ম ও জরিমানা-নিষেধাজ্ঞা
  • অনুমতি ছাড়া হজের চেষ্টায় গুনতে হবে যে জরিমানা
  • হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার
  • হজ পালনে সৌদি সরকারের নতুন নির্দেশনা