২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী


ডিজাইন, পাইলটিং ও প্রশিক্ষণ শেষে ২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, ২০২৭-২৮ সালের ভেতরে শিক্ষকদের এই নতুন কারিকুলামে প্রশিক্ষিত করা হবে।
রোববার (১৭ মে) দুপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ) সম্মেলন কক্ষে আয়োজিত প্রাথমিক স্তরের বাংলা ভাষার দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেইজলাইন রিপোর্ট শেয়ারিং বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘আমরা প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় অনেক জায়গায় পিছিয়ে আছি। এটাকে এগিয়ে নিয়ে যাবার জন্য প্রত্যেকটা প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই। আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা ফেল করছে। শিক্ষা ব্যবস্থা আমরা শিক্ষার্থীদের শেখানোর মতো করে তৈরি করি নাই। শিক্ষা ব্যবস্থা হতে হবে যেখানে শেখানো যাবে। শেখানোর জায়গা থেকে আমরা অনেক দূরে সরে এসেছি। প্রথমত আমাদের কারিকুলাম নকশা করতে হবে যেখানে আমরা আমাদের শিক্ষার্থীদের শেখাব, শেখা এত মুশকিল না।’
তিনি আরও বলেন, ‘এ জন্য আমাদেরকে প্রথমে কারিকুলাম নকশা করতে হবে। যেই কারিকুলামটা আমাদের শিক্ষার্থীদের আসলে শিক্ষা দিতে পারে। কারণ বাকি সবকিছু কিন্তু এই কারিকুলামের সাথে সম্পৃক্ত। আপনি কারিকুলামে ভুল করেন, বাকি সবকিছু করে কোনো লাভ নাই। যতদিন না কারিকুলাম ঠিক করতে পারছি কোনো কিছু করে লাভ নেই। আমাদের এখন দরকার সঠিকভাবে কারিকুলাম ডিজাইন করে সঠিকভাবে শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে শ্রেণিকক্ষে পাঠানো।’
এ সময় প্রাথমিক শিক্ষায় নানা প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘ভাষা, গণিত, খেলাধুলা ও সংস্কৃতি-এই ভিত্তিতে আমরা নতুন কারিকুলামের দিকে যাচ্ছি। এই নতুন কারিকুলাম কেবল ক্লাসরুমে আবদ্ধ থাকবে না। আগামী দিনগুলোতে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের আর্কিটেকচার স্ট্রাকচার হবে বাচ্চাদের শেখার ভিত্তিতে।’
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ) মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে সভায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
আশুলিয়ার একটি বাসা-বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবকেরবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৭৯ হাজারবিস্তারিত পড়ুন


