বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের

আগামী পাঁচ বছরে বিদেশে এক কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এছাড়া বৈদেশিক শ্রমবাজার সুসংহতকরণ, সম্প্রসারণ এবং সংরক্ষণ করার লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থানের উপযোগী দক্ষ কর্মী গড়ে তোলা ও তাদের ভাষাগত সমস্যা দূরীকরণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসাবে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার, (৯ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলুর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নওগাঁ জেলার সদর উপজেলাসহ সব উপজেলার বেকার যুবক ও নারী সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর পূর্বক কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে নওগাঁ জেলা সদরের বান্দা বাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং রানীনগর উপজেলায় রানীনগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। বর্তমানে এ দুটি কেন্দ্রে বেকার যুবক ও নারী কর্মীরা বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করছেন। আন্তর্জাতিক বাজারের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ আইটি, কেয়ার গিভিং ও ড্রাইভিংয়ের মতো আধুনিক ও উচ্চমানের ট্রেডগুলো প্রতিটি সেন্টারে বাস্তবায়ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চলের কম শিক্ষিত নারী-পুরুষ ও বিধবাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা সরকারের রয়েছে। পর্যায়ক্রমে সব এলাকাতেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।’

সংরক্ষিত নারী আসনের সদস্য নীলুফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, প্রবাসীদের কল্যাণে দেশের তিনটি বিমানবন্দরে স্থাপিত প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে বিদেশগামী ও প্রত্যাবর্তনকারী কর্মীদের লাগেজ র‍্যাপিং, লাগেজ প্রাপ্তি, সঠিক কাগজ প্রিন্ট, ফটোকপি, সত্যায়ন, ইমিগ্রেশন ও কাস্টমস সংক্রান্ত কার্যাদিতে সহায়তা করা হচ্ছে।

এছাড়া প্রবাসীদের জন্য ফ্রি ওয়াই-ফাই, টেলিভিশন, সংবাদপত্র ও ফ্রি টেলিফোন সুবিধাসহ ৩০ শতাংশ ডিসকাউন্টে প্রবাসী ক্যাফেতে সুলভ মূল্যে খাবারের ব্যবস্থা করা হয়েছে।

বিদেশে মৃত্যুবরণকারী কর্মীদের বিষয়ে মন্ত্রী বলেন, ‘এ সরকারের সময়েই রাষ্ট্রীয় খরচে শুধু মরদেহ দেশে আনা নয়, মরদেহ বাড়িতে পৌঁছানোসহ দাফন-কাফনের সব খরচ সম্পন্ন করা হচ্ছে, যা বাংলাদেশে প্রথম। প্রবাসীদের ই-পাসপোর্ট সহজীকরণ এবং নারী কর্মীদের সুরক্ষা ও সম্মান নিশ্চিত করতে প্রতিটি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষ কর্মী হিসেবে তাদের তৈরি করা হচ্ছে।’

কারাগারে থাকা প্রবাসী নারী শ্রমিকদের ফিরিয়ে আনার বিষয়ে সংরক্ষিত আসনের অপর সদস্য মোসাম্মাৎ নাজমুন্নাহারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিভিন্ন দেশের কারাগারে থাকা প্রবাসী শ্রমিকদের দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করে এরই মধ্যে অনেককে ফিরিয়ে আনা হয়েছে। এই ধরনের যে কোনো সঠিক তথ্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নির্দিষ্ট ইমেইলে প্রদান করলে রাষ্ট্রদূতদের সঙ্গে কথা বলে দ্রুত তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হবে।’

একই রকম সংবাদ সমূহ

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেনবিস্তারিত পড়ুন

স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্তবিস্তারিত পড়ুন

নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতারবিস্তারিত পড়ুন

  • দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক
  • প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
  • সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের : হাসনাত আবদুল্লাহ
  • ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে: দিনেশ ত্রিবেদী
  • জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়নকৃত ওসমানী উদ্যান উদ্বোধন
  • বিএনপি নয়, আওয়ামী লীগকে মাফ করতে চেয়েছিল জামায়াত: রিজভী
  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
  • রাজধানীর গেন্ডারিয়ায় অস্ত্র উঁচিয়ে ধরার কারণ জানালেন ইশরাক
  • বর্জ্যের পাহাড়কে সবুজে বদলে দেওয়ার উদ্যোগ: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী
  • বিএনপিই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির