মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৬২টি পৌরসভায় নির্বাচনে ৭০ ভাগ ভোট পড়েছে: ইসি

তৃতীয় ধাপে ৬২টি পৌরসভায় নির্বাচনে ৭০ ভাগ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান।

শনিবার তৃতীয় ধাপের পৌর নির্বাচনে ১৯,০৮,৬১৫ ভোটারের মধ্যে মেয়র পদে ভোট দিয়েছেন ১৩,৪৪,০১৬ জন। সে হিসাবে, এবারের ভোটের হার ৭০.৪২%।

সর্বোচ্চ ভোট পড়েছে নওগাঁর ধামইরহাটে ৯২.১৪%। সর্বনিম্ন ভোট পড়েছে ৪১.৮৭% মৌলভীবাজারে।

ফল পর্যালোচনায় দেখা যায়, তৃতীয় ধাপে মেয়র পদে আওয়ামী লীগের ৪৫ জন, বিএনপির তিনজন ও স্বতন্ত্র ১৪ জন বিজয়ী হন।

এর আগে ১৮ ডিসেম্বরের প্রথম ধাপে ভোটে ৬৫ ভাগ, দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারির ৬২ ভাগ ভোট পড়েছে।

ইসি সচিব মো. আলমগীর ভোট শেষে দাবি করেছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে। প্রথম দফায় সব ইভিএমে, দ্বিতীয় দফায় ব্যালট-ইভিএম দুটোই ছিল। তৃতীয় ধাপে ব্যালটে ভোট হয়েছে।

করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার পাঁচ ধাপে পৌরসভায় নির্বাচন করছে কমিশন।

প্রথম ধাপের তফসিলের ২৪টি পৌরসভায় গত ২৮ ডিসেম্বর ইভিএমে ভোট হয়েছে, এরপর ১৬ জানুয়ারি ভোট হয়েছে ৬১ পৌরসভায়। তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ব্যালটে ভোট হল ৩০ জানুয়ারি।

প্রসঙ্গত, প্রথম ধাপে আওয়ামী লীগের নৌকার প্রার্থীদের মধ্যে ১৮ জন, বিএনপির ধানের শীষের দুই জন এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।
দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের ৪৫ জন, বিএনপির চারজন, জাতীয় পার্টির একজন, জাসদের একজন ও আটজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।

চতুর্ধ ধাপে ১৪ ফেব্রুয়ারি এবং ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যেন নিপীড়নের শিকার না হন, সতর্ক সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ যাতে কোনোভাবেইবিস্তারিত পড়ুন

১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই কোরআন পড়েন আব্বাস

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স ১২৩ বছর, তবে পরিবারের দাবি প্রকৃত বয়স আরওবিস্তারিত পড়ুন

পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ঢাকায় আসেনি রূপপুরের জ্বালানি

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটেরবিস্তারিত পড়ুন

  • জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, জানতে রুল
  • রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর সার্থক ও সফল হয়েছে : হুমায়ুন কবির
  • ১২ কেজির সিলিন্ডার ২ হাজার টাকা ছাড়াল
  • ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
  • বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় চাঁদাবাজির কোনো ঘটনাই নেই: পুলিশ
  • ভোর ৪টা পর্যন্ত থানায় ছিলাম, মামলা হলো না কেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান
  • ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’ : নাহিদ ইসলামের প্রশ্ন