বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাবি উপাচার্য মাকসুদ কামাল ও ৭টি হল প্রভোস্টের পদত্যাগ

অবশেষে পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন উপাচার্য।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি পদত্যাগ করেছেন বলে জানা যায়।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ৭টি আবাসিক হলের প্রাধ্যক্ষরাও পদত্যাগপত্র জমা দিয়েছেন।

যে সাতটি হলের প্রাধ্যক্ষ পদত্যাগ করেছেন, সেগুলো হলো— মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিজয় একাত্তর হল, জহুরুল হক হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব হল, বেগম রোকেয়া হল, শামসুন নাহার হল এবং নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ছাত্রীনিবাস।

গত বছরের ৪ নভেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের স্থানে ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

কোটা সংস্কার আন্দোলনে তিনি সাধারণ শিক্ষার্থীদের পাশে না দাঁড়ানোয় শুরু থেকেই শিক্ষার্থীরা তার ওপর ক্ষোভ প্রকাশ করেন। পরে শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন।

একই রকম সংবাদ সমূহ

গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ, অডিওবিস্তারিত পড়ুন

ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে: প্রধানমন্ত্রী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি রহমানেল মাছউদ

সদ্য শূন্য ঘোষিত কিশোরগঞ্জ-৩ আসনে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • প্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: সংসদে ধর্মমন্ত্রী
  • নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ভারত আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে: হাসনাত
  • ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে
  • আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান
  • পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী: মীর শাহে আলম
  • পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই: রিজভী
  • শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী
  • শেখ হাসিনা সময় এসেছে এবং সেই সময় শেষও হয়েছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোজেনা
  • দলিল নিবন্ধন কার্যক্রম আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে : আইনমন্ত্রী
  • হঠাৎ ঢাকায় পিটার হাস