শুক্রবার, জুন ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগস্ট, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

মণিরামপুরে পিস্তল ঠেকিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি

মণিরামপুরে মাথায় পিস্তল ঠেকিয়ে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ভাণ্ডারীমোড়-সংলগ্ন প্রবাসী মানিক হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। এসময় ডাকাতরা স্বর্ণালংকার, নগদ অর্থসহ চারটি মোবাইল ফোন নিয়ে যায়। খবর পেয়ে রোববার ভোরে খেদাপাড়া ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে যায়। প্রবাসী মানিকের ছোটভাই মনির হোসেন জানান, তিনিও সৌদি থাকতেন। একবছর আগে তিনি দেশে ফিরেছেন। এখন গ্রামেই থাকেন। শনিবার দিবাগত রাত তিনটার দিকে ১০-১৫ জন সশস্ত্র ডাকাতবিস্তারিত পড়ুন

তালার জালালপুর ইউপি চেয়ারম্যান লিটু’র পিতার মৃত্যু : শোক প্রকাশ

সাতক্ষীরার তালা উপজেলা জালালপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম মফিদুল হক লিটু’র পিতা কানাইদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হক (৭০) এর জানাযা সম্পন্ন হয়েছে। রবিবার দুপুরে জানাযা নামায শেষে কানাইদিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এর আগে শনিবার (২২ আগস্ট) রাত ১১:৫০ মিনিটে নিজ বাড়ি কানাদিয়া গ্রামের তিনি মৃত্যুবরন করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার জানাযায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনসহ উপজেলার সকল রাজনৈতিক,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পুলিশ সদস্যসহ ১০ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৯৪৭

সাতক্ষীরায় নতুন করে এক পুলিশ সদস্যসহ ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ৯৪৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। রোববার দুপুরে পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ পর্যন্ত এ জেলা থেকে মোট ৪ হাজার ৭০৪ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবেবিস্তারিত পড়ুন

করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেলে মহিলার মৃত্যু

করোনা সন্দেহে বা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে এক মহিলার মৃত্যু হয়েছে। রবিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে (শনিবার দিবাগত রাতে) তিনি মারা যান। মৃত ব্যক্তি হলেন খুলনার পাইকগাছা থানার রামনগর এলাকার মৃত করিম সরদারের স্ত্রী সোকজান বেগম (৬৫)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোকজান বেগম গত ১৮ আগস্ট জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে (অর্থাৎ রবিবার, ২৩ আগস্ট)বিস্তারিত পড়ুন

কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভা

কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় সমিতির কার্যলয়ে অনুষ্ঠিত সভায় আগামি সোমবার থেকে বাজারের সকল চায়ের দোকান রাত ১০টার মধ্যে বন্ধ করতে ও নাইট গার্ডের বেতনের মাসিক টাকা মাসের ৫ তারিখের মধ্যে পরিশোধ করার নির্দেশনা জানানো হয়। এছাড়া ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সমিতির সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক ও উপজেলা আ.লীগেরবিস্তারিত পড়ুন

কলারোয়া পৌরসভায় পানি প্রযুক্তি ব্যবস্থাপনা ও টেকশইকরন বিষয়ক কর্মশালা

কলারোয়া পৌর সভায় পানি প্রযুক্তি ব্যবস্থাপনা ও টেকশইকরন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া পৌরসভা ও আহছানিয়া মিশনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। রবিবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে পৌরসভা হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। টিএলসিসি(TLCC)’র অংশগ্রহনে অনুষ্ঠিত কর্মশালায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শেখ জামিল হোসেন, পৌর কাউন্সিলর ফারহানা হোসেন, কাউন্সিলর রফিকুল ইসলাম, কাউন্সিলর আলফাজ হোসেন, কাউন্সিলর সন্ধ্যা রানী বর্মন, কাউন্সিলর মেজবাহউদ্দীনবিস্তারিত পড়ুন

তালায় বিয়ের দাবীতে ভাগ্নের বাড়িতে মামীর অবস্থান! থানায় অভিযোগ

পরকীয়ার জেরে ভাগ্নে রিপন মোড়লের বাড়িতে বিয়ের দাবীতে মামীর অনশনের খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে তালা ও কলারোয়া দুই উপজেলার মধ্যবর্তী কাটাখালি গ্রামে। ২১ জুলাই রাতে স্বামী গফুর মল্লিক (৪৫)কে ঘুমের ওষুধ খাইয়ে পরকীয়া প্রেমিক ভাগ্নে রিপনের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় মামী। ঘটনাটি আচ করতে পেরে স্ত্রীর দেওয়া ওষুধ না খেয়ে মুখের মধ্যে জিহ্বার তলায় রেখে ঘুমের ভান ঘরে শুয়ে ছিলেন। খবর পেয়ে তথ্য সংগ্রহের জন্য সাংবাদিকরা রিপন মল্লিকের বাড়িতেবিস্তারিত পড়ুন

২৩ আগস্ট, ২০২০

মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনীর চিকিৎসা ও মানব সেবা অব্যাহত

যশোরের ঝিকরগাছায় মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রেখেছে। যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে চলছে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় আর মহামারীর তান্ডব। প্রাকৃতিক এই বিপর্যয় ও মহামারী কাটিয়ে সাধারণ মানুষদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেবার জন্য দৃঢ় প্রত্যয় আর অদম্য সাহস নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটিবিস্তারিত পড়ুন

ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদকের দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দীন বাদী হয়ে চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। দুদকের জনসংযোগ (পরিচালক) কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করে জানান, মামলার এজাহারে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত তিন কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২১ আগস্ট উপলক্ষে পৌর যুবলীগের আলোচনা ও দোয়া অনুষ্ঠান

২১শে আগস্ট গেনেড হামলার ঘটনার প্রতিবাদে এবং গ্রেনেড হামলায় মৃত্যুবরণকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা পৌর যুবলীগের উদ্যোগে রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টায় শহরের কুখরালী মোড় এলাকায় পৌর যুবলীগের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল-আমিন হোসেনের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন, জেলা যুবলীগের অন্যতম সদস্য বঙ্গবন্ধু স্মৃতি সংসদবিস্তারিত পড়ুন