সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২৩ আগস্ট, ২০২০

মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনীর চিকিৎসা ও মানব সেবা অব্যাহত

যশোরের ঝিকরগাছায় মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রেখেছে।

যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে চলছে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় আর মহামারীর তান্ডব। প্রাকৃতিক এই বিপর্যয় ও মহামারী কাটিয়ে সাধারণ মানুষদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেবার জন্য দৃঢ় প্রত্যয় আর অদম্য সাহস নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সেনাসদস্য।

এরই ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে যশোরে করোনা আক্রান্ত এলাকায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।

২৩ আগস্ট ২০২০ (রবিবার) যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় সর্বমোট ৭ জন সামরিক ও বেসামরিক বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে ৩৫৫ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে এ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
দিনভর এই স্বাস্থ্যসেবায় রক্তের পরীক্ষা, ব্যবস্থাপত্র প্রদান ও বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়। এছাড়াও চিকিৎসা সেবা নিতে আগত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী, টুথব্রাশ, টুথপেস্ট এবং চশমা বিতরণ করা হয়।

যশোর সেনানিবাস সূত্রে জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে মাননীয় সেনা প্রধান দেশের সকল জেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করার উদ্যোগ গ্রহন করেছেন।
সেই উদ্যোগের অংশ হিসেবে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসির নির্দেশে এই স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

তিনি আরো জানান, বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো পরিস্থিতিতে দেশের উন্নতির জন্য সব ধরনের কাজ করার জন্য প্রস্তুত রয়েছে।

এছাড়াও করোনা মোকাবেলায় ত্রাণ বিতরণসহ গণপরিবহন মনিটরিং, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং জনসচেতনতা সৃষ্টি মূলক কার্যক্রম অব্যাহত রেখেছে সেনাসদস্যরা।

অন্যদিকে, আম্পানে ক্ষতিগ্রস্থ উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণ অব্যাহত রাখার পাশাপাশি নানাবিধ জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।
ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • আশুলিয়ায় কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
  • নতুন পে-স্কেল : কার বেতন কত