আগস্ট, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
নড়াইলে জ্বর, শ্বাসকষ্টে বৃদ্ধের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে নড়াইল সদর হাসপাতালে সিরাজুল ইসলাম (৮০) নামে এক বয়োবৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকালে তিনি মারা যান। সিরাজুলের বাড়ি নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের জুড়ালিয়া গ্রামে। সিরাজুল ইসলাম জ্বর, শ্বাাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে গত ১৯ আগস্ট নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন। ওইদিনই তার নমুনা সংগ্রহ করা হয়। তবে এখনও রির্পোট পাওয়া যায়নি। এর মধ্যে রোববার সকালে তিনি মারা গেছেন। এদিকে গত ২৪ ঘন্টায় নড়াইলে নতুন করে ২৩জনেরবিস্তারিত পড়ুন
৩ বছর ধর্ষণ, অন্যকে বিয়ে : ‘প্রিয়’ শিক্ষক আমাকে আত্মহত্যা করাল!

চলতে-ফিরতে, উঠতে-বসতে সারাক্ষণ শিক্ষকের দ্বারা ধর্ষিত ও নির্যাতন হওয়ার বিষয়টি বিষিয়ে তুলছিল মাশফি সুমাইয়ার জীবন। নিজের সঙ্গে নিজে লড়াই করে, শেষ পর্যন্ত না পেরে অবশেষে আজ শনিবার আত্মহত্যার পথ বেছে নেন তিনি। আত্মহত্যা করার আগে তিনি লিখে গেছেন, ‘দেশে এমন শিক্ষক আরও কোন ছাত্রীর জীবনে না আসুক। সবাই আমায় মাফ করবেন।’ এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, মাশফি সুমাইয়ার বাড়ি পাকুন্দিয়া উপজেলার ষাইটকাহন গ্রামে। তাঁর বাবার নাম শামীম আহমেদ। বাড়িতে থেকেইবিস্তারিত পড়ুন
গরু চুরির অপবাধে দু্ই নারীকে বেঁধে নির্যাতন: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে গরু চুরির অপবাধ দুই নারীকে বেঁধে নির্যাতন করে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল জনসম্মুখে। সেই চিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বিভিন্ন লোক বিভিন্ন রকমের পোষ্ট করছেন। অনেকে বলছে বৃদ্ধার মেয়েকে বিয়ে করতে না পারায় পরিকল্পিত ভাবে তাদের উপর গরু চোরির অপবাদ দেয়া হয়েছে। স্থানীয় এক সাংবাদিক রেদয়ানুল করিম এই ঘটনার নিন্দা জানিয়ে বলছেন, সেটা যে অপরাধই হোক না কেন কোন অপরাধীকে(যদিও অপরাধ প্রমানিত হয়েছেবিস্তারিত পড়ুন
আদালতে পাপিয়া দম্পতি

অস্ত্র আইনে দায়ের করা মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে আদালতে আনা হয়েছে। রোববার (২৩ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে তাদেরকে ঢাকা মহানগর হাকিম আদালতে আনা হয়। তাদের বিরুদ্ধে চার্জ গঠনের দিন ধার্য রয়েছে আজ। এর আগে গত ২৯ জুন ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের উপ-পরিদর্শক আরিফুজ্জামান শেরে বাংলা নগর থানায় অস্ত্র আইনে করা মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।বিস্তারিত পড়ুন
ভারতে একদিনে আরও ৯১২ জনের মৃত্যু

করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৯১২ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৫৬ হাজার ৭০৬ জন। রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।ভারতে গত ২৪ ঘণ্টায় ৬৯ হাজার ২৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩০ লাখ ৪৪ হাজার ৯৪০। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২২ লাখ ৮০ হাজার ৫৬৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭ হাজারবিস্তারিত পড়ুন
হুঁশিয়ারি: করোনা আজীবন থাকতে পারে

করোনা দুই বছরের মধ্যে বিদায় নেবে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের পক্ষ থেকে আশা প্রকাশের একদিন পরেই নতুন করে সতর্ক করেছেন যুক্তরাজ্যের এক গবেষক। ব্রিটিশ সরকারের জরুরি পরিস্থিতিতে বৈজ্ঞানিক পরামর্শ কমিটির সদস্য স্যার মার্ক ওয়ালপোর্ট বলেছেন করোনাভাইরাস কোন না কোন আদলে আজীবন থাকতে পারে বলে। খববর বিবিসির। এ ক্ষেত্রে নিয়মিত বিরতিতে মানুষজনের টিকা নেয়ার দরকার হতে পারে বলেও আশঙ্কা করেন তিনি। স্যার মার্ক বলেছেন, ঘন জনবসতি আর ভ্রমণের কারণে ভাইরাস খুববিস্তারিত পড়ুন
যেসব দেশ এখনো করোনা শনাক্তের কথা জানায়নি

চীনের হুবেই প্রদেশের উহান শহরে গত বছরের ডিসেম্বরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর চীনে ব্যাপকহারে ছড়িয়ে পড়লেও সারা বিশ্ব করোনামুক্ত ছিল। কিন্তু কয়েক সপ্তাহ পরে সারা বিশ্বেই ছড়িয়ে পড়ে করোনা। কভিড-১৯ এখন বৈশ্বিক মহামারীতে পরিণত হয়েছে। বিশ্বের অধিকাংশ দেশেই ছড়িয়েছে করোনা। সারা বিশ্বের কমপক্ষে ১৮৮টি দেশে করোনায় প্রাণ হারিয়েছে ৮ লাখ ৮ হাজার ৬৯৭ জন। আক্রান্ত হয়েছে ২ কোটি ৩৩ লাখের বেশি মানুষ। তবে কয়েকটি দেশ এখনো করোনা শনাক্তের তথ্য জানায়নি। দেশগুলোবিস্তারিত পড়ুন
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ডায়বেটিস নিয়ন্ত্রণ করে পটল

পটল অত্যন্ত সহজলভ্য কিন্তু এই পটলই সুস্থ থাকতে বিশেষভাবে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পটলের জুড়ি মেলা ভার। ডায়বেটিসের কষ্ট থেকে মুক্তি দেয় পটল। নিয়মিত পটল খেলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পটল। পটল খেলে ওজনও নিয়ন্ত্রণে থাকে। পটল খেলে বদহজম একদম হবে না, খাবার-দাবার অত্যন্ত ভালভাবে হজম হয়। পটলে ভিটামিন সি আছে, আর প্রতিদিন ভিটামিন সি শরীরে অত্যন্ত প্রয়োজন, অনবরত শরীর থেকে ভিটামিনবিস্তারিত পড়ুন
খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি পান্নার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা ওয়াদুদুর রহমান পান্না শনিবার বিকেলে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুমের মরদেহ রবিবার সকালে জোহরা খাতুন স্কুলে এবং খুলনা প্রেসক্লাবে নিয়ে যাওয়া হয়। জোহরের নামাজের পর পশ্চিম বানিয়াখামার মোড়ল বাড়ী জামে মসজিদের সামনে জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে দাফনের কথা। তাঁর আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম নুর ইসলাম,বিস্তারিত পড়ুন
বেনাপোলে নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজের ৭ ঘন্টা পর কিশোরের লাশ উদ্ধার

নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়ার ৭ ঘন্টা পর ইকরামুল ইসলাম (১২) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বেনাপোল ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে ব্যর্থ হওয়ার ৭ ঘন্টা পর শনিবার সন্ধ্যা ৭টার দিকে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা– ঘিবা জোড়া ব্রিজের নীচে কোদলা নদীতে। শনিবার বেলা ১টার দিকে কোদলা নদীতে সে বন্ধুদের সাথে সাঁতার কাটতে গিয়েবিস্তারিত পড়ুন

