নভেম্বর, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
ওজন কমাতে যে সহজ কাজগুলো করবেন পুরুষেরা

ওজন কমানো মোটেই মুখের কথা নয়, হোক সে পুরুষ কিংবা নারী। অনেকেই মনে করেন, ইন্টারনেটে ওজন কমানোর বিষয়ে যেসব টিপস পাওয়া যায় তা আসলে নারীর জন্য। কিন্ত পুরুষেরাও এক্ষেত্রে বঞ্চিত নন। তাদের স্বাস্থ্য সম্পর্কিত নানা টিপস মিলবে একটু সার্চ করলেই। আজ আন্তর্জাতিক পুরুষ দিবসে টাইমস অব ইন্ডিয়া প্রকাশ করেছে পুরুষের ওজন কমানোর সহজ কিছু উপায়ের কথা। যারা নিজের যত্ন নেয়ার জন্য খুব একটা সময় বের করতে পারেন না তাদের জন্য এগুলোবিস্তারিত পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে ধানের ট্রলি উল্টে নিহত ৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধানবোঝাই ট্রলি উল্টে পানিতে পড়ে ৭ কৃষক নিহত হয়েছেন। এতে আরও ৫ কৃষক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর-বারিকবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মো. এরফান আলীর ছেলে বাবু , একই এলাকার শেখ মোহাম্মদের ছেলে তাজেমুল হক ও তার ছেলে মিঠুন, কাবিল উদ্দিনের ছেলে মো. কারিম, আমানুলের ছেলে মিলু, নওশাদের ছেলে আবুল কাশেম ও লাওঘাটাবিস্তারিত পড়ুন
মাস্কহীন মানুষগুলো তো নগ্ন : বিল গেটস

যারা করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে চান না, বা মাস্ক পরতে চান না তাদের একেবারে নগ্নবাদী অ্যাখ্যা দিলেন বিল গেটস। যুক্তরাষ্ট্রে এখন মাস্ক-বিরোধী আন্দোলন ক্রমশ জনপ্রিয় হচ্ছে। এটা যে ভয়াবহ সে কথাই মনে করিয়ে দিয়ে বিল এক সাক্ষাৎকারে একথা বলেন। ব্য়াপারটি ব্যাখ্যা করতে গিয়ে জানান, করোনাকে সাধারণ ঠাণ্ডা লাগা বা সর্দি-কাশি-জ্বরের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। এই ধরনের রোগীরা মাস্ক না পরলে তবু চলে যায়। কিন্তু একজন করোনারোগীকে মাস্ক পরতেই হবে। এমনকী,বিস্তারিত পড়ুন
সংবাদ সম্মেলনে কাঁচা মাছ চিবিয়ে খেলেন সাবেক মন্ত্রী!

সংবাদ সম্মেলনে কাঁচা মাছেই কামড় বসালেন সাবেক মন্ত্রী! আবার তা চিবিয়ে খাইয়ে দেখালেনও! তিনি শ্রীলঙ্কার সাবেক মৎস্য মন্ত্রী দিলীপ ওয়েড়ারাচ্চি। মঙ্গলবার কলম্বোয় এক সংবাদ সম্মেলনে তার এই কীর্তি দেখে থ সকলেই। তবে বিশেষ একটি কারণেই এমনটা করেছেন এই সাবেক মন্ত্রী। আসলে করোনা মহামারিতে অন্য দিকগুলোর মতোই মৎস্যচাষেও মন্দা দেখা দেয়েছে। সামুদ্রিক মাছের বিক্রি শ্রীলঙ্কায় এক ঝটকায় অনেকটাই কমে গেছে। আর সেই কারণে মাছের বিক্রি বাড়াতে এই অভিনব পন্থা বের করেন তিনি।বিস্তারিত পড়ুন
যশোরে বৃহস্পতিবার যাদের করোনা শনাক্ত হলো

বুধবারের পরীক্ষা শেষে যশোরের যেসব ব্যক্তির শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে, বরাবরের মতো তাদের বেশিরভাগই শহরের বাসিন্দা। স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন যাদের শরীরে করোনা শনাক্ত হয়েছে তারা হলেন যশোর শহরের সরকারি মহিলা কলেজ রোডের মো. গোলাম মোস্তফা (৫৭), শঙ্করপুরের সাদিয়া আফরোজ (৩৫), সকিনা খাতুন (৬৫), জেনারেল হাসপাতালের মো. আরিফুল ইসলাম খান (৪৩) ও আম্বিয়া (৫০), ঘোপ সেন্ট্রাল রোডের ইমরুল (২৯) ও তাসনোভা (২৮), কুটিরন নেছা (৯০), ঘোপের তানভির (৪০),বিস্তারিত পড়ুন
ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে চট্টগ্রামের রাউজানে খাবার বিতরণ

ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে চট্টগ্রামের রাউজানে খাবার বিতরণ করা হয়েছে। রাউজান মুন্সিরঘাটা হতে ফকিরহাট এলাকায় বুধবার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে ১০০ সুবিধাবঞ্চিত ও পথচারীর মাঝে খাবার বিতরণ করা হয়। ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার সভাপতি আরিফুল ইসলাম হৃদয়ের নেতৃত্বে তহিদুল ইসলাম রিয়াদ ও তানবিরুল ইসলাম এর সমন্বয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এই কর্মসূচী বাস্তবায়ন করা হয়। উক্ত কর্মসূচী বাস্তবায়নে সার্বিক সহযোগীতা প্রদান করেন রুবেল, জুয়েল, পলাশ, নীলয়বিস্তারিত পড়ুন
সেই পূজার দাওয়াত কার্ডে যা লেখা ছিল

কলকাতায় বিধায়ক পরেশ পালের আমন্ত্রণে কালীপূজার আনুষ্ঠানিকতায় সাকিব আল হাসানের অংশ নেওয়া নিয়ে তর্ক-বিতর্ক তুঙ্গে। সাকিব ও পরেশ- দু’জনই ঘটনার পরে নিজেদের মতো করে দিয়েছেন ব্যাখ্যাও। কিন্তু কী লেখা ছিল সেই দাওয়াত কার্ডে? দাওয়াত কার্ডের লেখা হুবহু তুলে ধরা হলো: ‘মহাশয় প্রত্যেক বছরের ন্যায় এবছরও আগামী ১২ই নভেম্বর’ ২০২০, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আমরা সবাই পরিচালিত ৫৯তম বর্ষে কাঁকুড়গাছি সম্মিলিত সার্বজনীন শ্রীশ্রী শ্যামা পূজার আনুষ্ঠানিক উদ্বোধন। উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় মহানাগরিকবিস্তারিত পড়ুন
‘গানম্যান’ নিয়ে অনুশীলনে এলেন সাকিব

হত্যার হুমকি পাওয়ার পরে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান বাড়তি নিরাপত্তা নিয়ে অনুশীলন করেছেন। বুধবার সকালে সাকিব মিরপুরে আসেন অনুশীলন করতে। সেসময় তার সঙ্গে একজন গানম্যানকে দেখা যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকেই এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘অবশ্যই বিষয়টি (প্রাণনাশের হুমকি) উদ্বেগজনক। এমন বিষয় কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না। আমরা সেটা জানার পর তাৎক্ষনিক ব্যবস্থা নিয়েছি। সরকারের সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকেবিস্তারিত পড়ুন
শার্শায় ৩ কেজি গাঁজাসহ আটক ২

যশোরের শার্শার বাগআঁচড়ায় ৩ কেজি গাঁজাসহ মিলন হোসেন (২৮) ও সোহাগ হোসেন (২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধার সময় বাগআঁচড়া মাকলার বিল এলাকা থেকে এ গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। আটক মিলন হোসেন বেনাপোল ঘিবা গ্রামের আব্দুল মজিদের ছেলে ও সোহাগ হোসেন একই গ্রামের আবু বকর ছিদ্দিকের ছেলে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক উত্তম কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বাগআঁচড়া মাকলার বিল এলাকায় অভিযানবিস্তারিত পড়ুন
টিউশন ফি ছাড়া কোন খাতেই টাকা নিতে পারবে না স্কুল-কলেজ

করোনাকালীন টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন ও উন্নয়ন বাবদ এবং অ্যাসাইনমেন্ট সংক্রান্ত কোনো ফি নেয়া যাবে না।বেসরকারি স্কুল-কলেজগুলো শুধু শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি নিতে পারবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। কোভিড ১৯-এর কারণে গত ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। স্কুল-কলেজ বন্ধ থাকলেও শিক্ষার্থীদের কাছ থেকে বেতনভাতা টিউশন ফি নিচ্ছে বহু প্রতিষ্ঠান। এ নিয়ে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের টানাপোড়েন দেখা দিয়েছে।বিস্তারিত পড়ুন

