বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নভেম্বর, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

শীতে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা: প্রধানমন্ত্রী

বর্তমানে দেশে করোনার প্রকোপ কিছুটা কমে এলেও আসন্ন শীতে এটি বৃদ্ধি পাওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে বিশেষজ্ঞদের অভিমতের উদ্ধৃতি দিয়ে সরকার প্রধান এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। চট্টগ্রাম-৪ আসনের দিদারুল আলমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের দূরদর্শী নেতৃত্ব, সমুচিত সিদ্ধান্ত এবং দক্ষ ব্যবস্থাপনায় এখন পর্যন্ত কোভিড-১৯ বিশ্ব মহামারিকে সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে। এ মুহূর্তে বাংলাদেশেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শব্দ দূষন প্রতিরোধে গাড়ির হাইড্রোলিক হর্ন অপসারণ

কলারোয়া থানা পুলিশের অভিযানে শব্দ দূষন প্রতিরোধে হাইড্রোলিক হর্ন অপসারণ করা হয়েছে। বুধবার (১৮নভেন্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত যশোর-সাতক্ষীরা মহসড়কে পৌর সদরের শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কলারোয়া থানার সেকেন্ড অফিসার এসআই রাজ কিশোর পালের নেতৃত্বে পুলিশ সদস্যদের সহায়তায় অভিযানকালে যাত্রিবাহী বাস, পণ্য পরিবহনে ছোট-বড় ট্রাক ও কাভার্ড ভ্যানসহ প্রায় অর্ধশতাধিক গাড়ীর উচ্চ শব্দ দূষন প্রতিরোধে হাইড্রোলিক হর্ণ অপসারন করা হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জবিস্তারিত পড়ুন

রসুন রোপনে ব্যস্ত মনিরামপুরের খালিয়া গ্রামের কৃষকরা

মনিরামপুরের রাজগঞ্জের খালিয়া গ্রামের মাঠে মাঠে সারিবদ্ধ ভাবে বসে বাটি-ডালা হাতে নিয়ে রসুন রোপন করতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। তারা প্রায় পাঁচ যুগেরও বেশী সময় ধরে রসুন চাষ করে আসছেন এ গ্রামের মাঠে। অনেক পরিবার রসুন চাষের মাধ্যমে তাদের ভাগ্যের পরিবর্তন এনেছেন। ভূমিহীন চাষিরা অন্যের জমি বর্গা নিয়েও রসুন চাষ করে থাকেন। ভোজন বিলাসীদের কাছে রসুন একটি অতিপ্রিয় মসলা। প্রায় সব ধরনের খাবার তৈরিতে রসুনের ব্যবহার রয়েছে। বাজারে রসুনের আচার,বিস্তারিত পড়ুন

মুস্তফা লুৎফুল্লাহ এমপি’র শ্বশুর মিজানুর রহমান খান রবি আর নেই

সাতক্ষীরার বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান খান রবি আর নেই। খুলনায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে তিনি মারা যান (ইন্না..রাজিউন)। তার বয়স হয়েছিলো ৭৯বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা, ১ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। প্রয়াত মিজানুর রহমান খান রবি সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ’র শ্বশুর ও প্রধান শিক্ষক নাসরীন খান লিপি’র বাবা এবং সাতক্ষীরা জেলা ছাত্রমৈত্রীর নেত্রী অদিতি আদৃতা সৃষ্টির নানা। বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক এবংবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় ফেনসিডিল ও মোটরসাইকেলসহ একজন আটক

যশোরের শার্শা থানার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ বুধবার সকালে মাহাবুবুর রহমান (২৮) নামে এক যুবককে ৮০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ আটক করেছে। সে ঝিকরগাছা উপজেলার মঠবাড়ী গ্রামের হানিফ মিয়ার ছেলে। বাগআঁচড়া সাতমাইল এলাকায় পাকা রাস্তার উপর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, ‘বুধবার সকালে সাতমাইল এলাকায় তার গতিবিধি সন্দেহজনক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার কথামত মোটরসাইকেল এর সিটের নিচ থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিতে এসপি কিংস

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিতে উঠেছে কলারোয়ার এসপি কিংস ফুটবল দল। কলারোয়ার কেঁড়াগাছিতে শেখ রাসেল স্মৃতি ১৬দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ৩য় খেলায় সাতক্ষীরার সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে জয়লাভ করেছে কলারোয়ার এসপি কিংস। বুধবার (১৮ নভেম্বর) বিকালে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘ আয়োজিত এ টুর্নামেন্টের এ খেলার প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে ২২মিনিটে কলারোয়া এসপি কিংস ফুটবল একাদশের ১০নম্বর জার্সীধারি খেলোয়াড় শিপন গোল করে দলকেবিস্তারিত পড়ুন

নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত-১

নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর একজন। নড়াইলের নড়াগাতী থানার তেলিডাংগা নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক কাঠাদুরা গ্রামের মো. হেমায়েত মিয়ার ছেলে মো. রবিউল ইসলাম (১৭) নামে ওই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন একই গ্রামের আয়ুব মোল্লার ছেলে মো. আকাইদ (১৬)। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ইসলামপুর থেকে মহাজন বাজারে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এবিস্তারিত পড়ুন

মণিরামপুরে বিএডিসির নতুন ভবন উদ্বোধন

মণিরামপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর একটার দিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভবন উদ্বোধন করেন। বিএডিসির যশোর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল রশিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মো. ফারুকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ডক্টর’স হাসপাতালের ভুল রিপোর্টে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার

সাতক্ষীরা ডক্টর’স ল্যাব এন্ড হাসপাতালে ইকো টেস্ট রিপোর্ট ভুল প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে সাতক্ষীরা সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষে আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী রোগীর পিতা ইজিবাইক চালক আব্দুস সাত্তার। অভিযোগ সূত্রে জানা যায়, দেবহাটা উপজেলার দক্ষিণ সখিপুর গ্রামের ইজিবাইক চালক আব্দুস সাত্তারের মেয়ে আনোয়ারা পারভীন দীর্ঘদিন যাপত শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিল। গত ৪ অক্টোবর শ্বাসকষ্ট জনিত কারণে আনোয়ারা পারভীনকে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ৮বিস্তারিত পড়ুন

খেজুর গাছের রসের যশ ধরে রাখতে কেশবপুরে গাছিদের শপথ

যশোরের কেশবপুরের ঐতিহ্য ধরে রাখতে গাছিরা ভেজালমুক্ত খেজুরের গুড় তৈরির শপথ গ্রহণ করেন। বুধবার দুপুরে উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের হলরুমে গাছিদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে যশোরের স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. হুসাইন শওকত তাঁদের শপথ বাক্য পাঠ করান। মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর পলাশের সভাপতিত্বে গাছি প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন যশোরের স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. হুসাইন শওকত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহীবিস্তারিত পড়ুন