শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা ডক্টর’স হাসপাতালের ভুল রিপোর্টে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার

সাতক্ষীরা ডক্টর’স ল্যাব এন্ড হাসপাতালে ইকো টেস্ট রিপোর্ট ভুল প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে সাতক্ষীরা সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষে আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী রোগীর পিতা ইজিবাইক চালক আব্দুস সাত্তার। অভিযোগ সূত্রে জানা যায়, দেবহাটা উপজেলার দক্ষিণ সখিপুর গ্রামের ইজিবাইক চালক আব্দুস সাত্তারের মেয়ে আনোয়ারা পারভীন দীর্ঘদিন যাপত শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিল। গত ৪ অক্টোবর শ্বাসকষ্ট জনিত কারণে আনোয়ারা পারভীনকে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ৮ অক্টোবর সাতক্ষীরা ডক্টরস ল্যাব এন্ড হাসপাতালে অধ্যাপক ডাঃ জিকেএম শহীদুজ্জামানকে দেখানো হয়। এসময় তিনি প্রয়োজনীয় পরামর্শ এবং কয়েকটি টেস্ট করাতে বলেন। কথামতো সকল টেস্টগুলো ডক্টরস ল্যাব থেকে করা হয়। টেস্টগুলোর মধ্যে ইকো (ঊঈঐঙ-ঈড়ষড়ৎ উড়ঢ়ঢ়ষবৎ) যে টেস্টটি প্রদান করেন সেটি ছিল গুরুত্বর রোগীর টেস্ট রিপোর্ট। সম্পূর্ণ ভুল এ রিপোর্টটি পর্যালোচনা না করেই কর্তব্যরত ডাক্তার ঔষধ লেখেন এবং সে অনুযায়ী ঔষধ সেবন করা হয়। এতে আনোয়ারার অবস্থা দিন দিন আরো খারাপের দিকে যায় এবং বিছানায় ছটফট করতে থাকে। অসুস্থ আনোয়ারা পারভীনের পিতা আব্দুস সাত্তার জানান, ‘ডক্টর’স হাসপাতালের ভুল রিপোর্ট এবং ঔষধ সেবনের কারণে আমার মেয়ের অসুস্থতা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। নিরুপায় হয়ে ১২ নভেম্বর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে ভর্তির পর ডা. কাজী আরিফ আহমেদ রিপোর্টগুলো দেখেন। এসময় ভুল রিপোর্ট সম্পর্কে অবহিত করেন এবং টেস্টটি পুনরায় করিয়ে দেন। এব্যাপারে পরবর্তীতে ডক্টর’স হাসপাতালে গেলে তারা কোন কথা না শুনে উল্টা নানা ধরনের খারাপ আচরণ করেন এবং কিছুই করার নেই বলে জানান। ডক্টরস হাসপাতালের ভুল রিপোর্ট প্রদানে আমার মেয়ে এবং পরিবারের সদস্যরা হয়রানীর শিকার হয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান তিনি।’

এব্যাপারে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো হুসাইন শাফায়াত বলেন, এটি খুবই দুঃজনক ঘটনা। রোগীর পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত