শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে বিএডিসির নতুন ভবন উদ্বোধন

মণিরামপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুর একটার দিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভবন উদ্বোধন করেন।

বিএডিসির যশোর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল রশিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মো. ফারুক হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার প্রমুখ এই সময় উপস্থিত ছিলেন।

প্রায় ৯৮ লাখ টাকা ব্যয়ে সম্প্রতি মণিরামপুরে বিএডিসির নতুন দোতলা ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে।
এর আগে বুধবার সকালে উপজেলার কাশিমনগর ও ভোজগাতী ইউনিয়নে দুটি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা