নভেম্বর, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
দেবহাটায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

দেবহাটায় ২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণে কৃষি পূনর্বাসন ও কৃষি প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার (১৯নভেম্বর) বেলা ১১টায় দেবহাটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীবিস্তারিত পড়ুন
দেবহাটার শিমুলিয়া প্রাইমারি স্কুলের প্রতিষ্ঠাতার নাম ফলক উদ্বোধন ও নবাগত ইউএনও’কে সংবর্ধনা

দেবহাটার নওয়াপাড়ার শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম কাজী আব্দুল মালেকের নাম ফলক উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। বৃহস্পতিবার (১৯নভেম্বর) বেলা ১২টায় গাজীরহাটস্থ শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নামস্থ ফলক উন্মোচন করেন। পরে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে বরণ করে ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান, সহকারী শিক্ষা অফিসার মঞ্জুরুলবিস্তারিত পড়ুন
কলারোয়ায় চাচার বসত ঘর ভাংচুর করলো ভাইপো!

আপন ছোট চাচার ঘর ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে ভাইপোর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পিছলাপোল গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুপুর ১টার দিকে আব্বাস আলীর সাথে কথা কাটাকাটির একপর্যায়ে ভাইপো মুস্তাফিজুর রহমান (২৮), মুস্তাফিজুরের মা ফিরোজা খাতুন (৫৫) ও স্ত্রী স্বপনা খাতুন (২২) দেশি কুড়াল, দা ও বাঁশের লাঠি দিয়ে চাচা আব্বাস আলীর বসত ঘর ভাংচুর করে। ৯৯৯ ফোনের খবর পেয়েবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় স্বাস্থ্য সচেতনতা বিষয়ক উঠান বৈঠক

“করোনা নয় আতঙ্ক, থাকতে হবে সতর্ক, প্রতিকার অপেক্ষা, প্রতিরোধ শ্রেষ্ঠ উপায় ও মুজিববর্ষের অঙ্গিকার কাউন্সিলর হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীত মৌসুমে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব প্রতিরোধকল্পে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা পূর্ব পাড়ায় খোদা বকস্ চাতালে ইটাগাছা ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহীন’রবিস্তারিত পড়ুন
মাটি খেকো সিন্ডিকেটের কবলে নড়াইলের নবগঙ্গা নদী পাড়ের মাটি

নড়াইলের লোহাগড়ায় নবগঙ্গা নদী পাড়ের মাটি অবৈধ ভাবে কেটে নিচ্ছে একটি প্রভাবশালী সিন্ডিকেট মহল। আর এই প্রভাবশালী সিন্ডিকেটের অন্যতম সদস্য হলেন নুর আলম। তার বাড়ি উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া গ্রামে। তিনি এলাকায় হাজি সাহেব নামে পরিচিত। অভিযোগ আছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ম্যানেজ করেই এসব মাটি যাচ্ছে উপজেলার অনুমোদন বিহীন বিভিন্ন ইট ভাটায়। আর এই মাটি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে মাটি খেকো সিন্ডিকেট সদস্যরা। দিনে ও রাতে বিরামহীনবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর চাচীর মৃত্যতে খুলনা এনইউবিটি’তে শোকসভা ও দোয়া মাহফিল

প্রধানমন্ত্রীর চাচী শেখ রিজিয়া নাসেরের মৃত্যতে এনইউবিটি খুলনাতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজী খুলনার মিলানায়নতে ওই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী, শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিণী শেখ রিজিয়া নাসের বাগেরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এমপি, খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ সালাউদ্দীন জুয়েল এমপি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক ওবিস্তারিত পড়ুন
আগে ছিলাম ছোট জেলে, এখন আছি বড় জেলে: প্রধানমন্ত্রী

করোনাকালে ঘরবন্দি জীবনের স্মৃতিচারণ করে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আওয়ামী লীগই আমার পরিবার। আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে পারলে, কথা বলতে পারলে আমার মন ভাল হয়ে যায়।” তিনি হাসতে হাসতে বলেন, “২০০৭-২০০৮ এ ছিলাম ছোট জেলে, এখন আছি বড় জেলে। করোনা আমাদের এই পরিস্থিতি সৃষ্টি করেছে। যখনই সুযোগ পাব তখনই দলের নেতাকর্মীদের সঙ্গে দেখা করব, কথা বলব।” বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদক মণ্ডলীরবিস্তারিত পড়ুন
শপথ নিলেন কেরালকাতার চেয়ারম্যান ভিপি মোরশেদ

শপথ নিলেন কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান স ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১২ টার দিকে সাতক্ষীরার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেরালকাতা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ভিপি মোরশেদ কে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোস্তফা কামাল। সে সময়ে সেখানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমান, সাবেক সাংগাঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক, কলারোয়া পৌরবিস্তারিত পড়ুন
২০২০ অনুর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ বাতিল, ভারতেই হবে ২০২২ সালে

করোনাভাইরাসের কারণে প্রথমে এক বছর পেছানো হয়েছিল, পরে বাতিলই করে দেয়া হলো ফিফা অনুর্ধ্ব-১৭ এবং অনুর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ। তবে ২০২২ সালে অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ ভারতেই আয়োজনের সিদ্ধান্ত জানিয়েছে ফুটবলের অভিভাবক সংস্থাটি। অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২০ সালেই। কিন্তু করোনার কারণে সেটি এক বছর পিছিয়ে দেয়া হয়েছিল। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মাঠে গড়ানোর কথা ছিল এই টুর্নামেন্ট। কিন্তু করোনা পরিস্থিতি উন্নতি হওয়া তো দুরে থাক, বরং দিন দিন খারাপ হচ্ছে। যে কারণেবিস্তারিত পড়ুন
ফের করোনায় রেকর্ড মৃত্যু দেখল বিশ্ব

আবারও করোনায় রেকর্ড মৃত্যু দেখল বিশ্ব। বুধবার টানা দ্বিতীয় দিনের মতো প্রাণহানি ছিল সাড়ে ১০ হাজারের বেশি। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ হাজার ৯শ’ জনের। ফলে এ পর্যন্ত মোট প্রাণহানি ১৩ লাখ ৫৪ হাজার ছুঁইছুঁই। নতুন করে ৬ লাখের বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড-১৯। মোট সংক্রমিত ৫ কোটি সাড়ে ৬৫ লাখ। এদিনও মৃত্যু ও সংক্রমণে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। জুলাইয়ের পর প্রথম, একদিনে সাড়ে ১৮শ’র বেশি মৃত্যুতে দেশটিতে প্রাণহানি ২ লাখ ৫৬বিস্তারিত পড়ুন

