শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শপথ নিলেন কেরালকাতার চেয়ারম্যান ভিপি মোরশেদ

শপথ নিলেন কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান স ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১২ টার দিকে সাতক্ষীরার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেরালকাতা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ভিপি মোরশেদ কে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোস্তফা কামাল। সে সময়ে সেখানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর  উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমান, সাবেক সাংগাঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক, কলারোয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এম এ কালাম, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, কলারোয়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মশিয়ার রহমান বাবু, সাবেক বিআরডিবি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল গফুর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তার কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক সরদার জিল্লুর রহমান কেরালকাতা ইউনিয়ন পরিষদের সদস্যগন প্রমুখ।

এছাড়া শপথ অনুষ্ঠানে বাহিরে উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর কবির সহ স্হানীয় কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মি সহ দুই শতাধিক সমর্থকবৃন্দ।

শপথ শেষে ইউনিয়ন পরিষদের  সবাইকে নিয়ে একসাথে কাজ করার জন্য উপদেশ দেন জেলা প্রশাসক মোস্তফা কামাল ।

এর আগে গত ২০ অক্টোবর কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী স.ম মোরশেদ আলী (ভি.পি মোরশেদ) চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
তিনি পেয়েছিলেন ৬৮০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের আব্দুর রউফ পেয়েছিলেন ৫৭৭৭ ভোট।

সেদিন নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলে মোরশেদ আলীকে নির্বাচিত ঘোষনা করেছিলেন।

নির্বাচিত হওয়ার ঠিক এক মাসের মাথায় গেজেট প্রকাশিত হওয়া সাপেক্ষে অানুষ্ঠানিক ভাবে শপথের পরেই চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার বুঝে নিবেন ভিপি মোরশেদ।

দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হওয়া কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ভিপি মোরশেদ বলেন- নজির বিহীন নিরাপত্তার বলয়ে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমি কৃতজ্ঞ। তিনি আরো বলেন – চেয়ারম্যান কোন ক্ষমতা নয় একটা পবিত্র দায়িত্ব মাত্র। আমি এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে জনগনের সত্যিকারে সেবক হতে চাই।

প্রসঙ্গত: উল্লেখ্য, গত ৩০ জুন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন কেরালকাতা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ সরদার।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা