শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার গাছে গাছে উঁকি দিচ্ছে আমের গুটি, বাতাসে দুলছে চাষীর স্বপ্ন

মোস্তফা হোসেন বাবলু : আমের দ্বিতীয় রাজধানী সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গাছে গাছে উঁকি দিচ্ছে আমের গুটি।তবে চলতি মৌসুমে কিছুটা প্রতিকুল আবহাওয়ায় আমের কিছু গুটি নষ্ট হয়েছে। আবার প্রথম ভাগে আবহাওয়া অনুকুলে থাকায় আমের গুটি নষ্ট কম হয়েছে। তাই এবারও আমারে বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন আম চাষিরা।গত বছরের আম্পানের ক্ষতি পুষিয়ে উপজেলায় বিভিন্ন জাতের নিজেদের চাহিদা মিটিয়ে এবার বিদেশে রপ্তানিও করা যাবে বলে তারা মনে করেছেন।

সরজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকার আম গাছ গুলোতে ছোট বড় আকারে গুটিতে ভরে গেছে।অনেক বাগানে এখন পরিপূন আমে ধরন আসতে শুরু করেছে।

সময়ের ব্যবধানে ধীরে ধীরে আম বড় হচ্ছে। এ বছর গাছে গুটির পরিমান বেশি।তাই বাতাসে দুলছে আমচাষীদের ভাগ্য। আমচাষী ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্মকর্তারা এবারও কলারোয়া উপজেলায় আমের বাম্পার ফলনের আশা করছেন।

তাদের বক্তব্য,প্রাকৃতিক দূর্যোগ না হলেও সময় মতো পরিচর্যা হলে চলতি মৌসুমে আমের ফলন গত সকল মৌসুমকে টপকে ছাড়িয়ে যাবে।কবির কন্ঠের সাথে তাল মিলিয়ে সংসার সাগর তরঙ্গের মেলা আশা তার একমাত্র ভেলা, তাই আশায় বুক বেধে আম চাষিরা আগাম শুরু করেছেন পরিচর্যা।তাদের একমাত্র ভরসা চলতি মৌসুমে তারা আম থেকে অর্থনৈতিকভাবে লাভবান হবে।উপজেলায বিভিন্ন জাতের আম চাষ হয়ে থাকে ,হিম সাগর,ন্যাড়া,গোবিন্দভোগ. মল্লিকা, আ¤্রপালি, বোম্বায় লতা,দেশীয় লতা।উপজেলা সিংগা গ্রামের আম চাষী কবিরুল ইসলাম জানান-এ বছরের আবহাওয়া আমের জন্য কিছুটা অনুকুলে রিনত হয়েছে।

উপজেলার অনেক আম চাষী ধারনা করে প্রকৃতি এরকম থাকলে ফলন লক্ষ্যমাত্র অতিক্রম করবে।কৃষি সম্প্রসারন অধিদফতরের পরামর্শে গাছে মুকুল আসার ১৫ থেকে ২০ দিন আগেই তারা পুরো গাছ সাইপারম্যাক্রিন ও কার্বারিল গ্রæপের কীটনাশক দিয়ে ভালোভাবে স্প্রে করে গাছ ধুয়ে দিয়েছেন। এতে গাছে থেকে শোষক জাতীয় পোকা নিধন হয়েছে।উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ শুভ্রাংশের দাস জানান,ধান পাট বা অন্য ফসলের মত আম উৎপাদনের লক্ষ্যমাত্রাও কৃষি অধিদফতরের কাছেই থাকে।কারন কলারোয়া উপজেলার আম দেশের গন্ডি পেরিয়ে বিদেশের বাজারে যায়।

এ বছর উপজেলায় আমচাষ হয়েছে ৫০০ হেক্টর প্রতি হেক্টর জমিতে ৩৫ থেকে ৪০ মন আমের ধারনা করা হচ্ছে। তিনি আরো বলেন আমি বর্তমানে প্রচন্ড তাপদাহে গরমে আমের পরিচর্চা করা জন্য অনলাইনে পরামর্শ দিয়ে যাচ্ছি।
ুথ

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব