শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ৮ দলীয় ক্রিকেট টুনামেন্টের ফাইনাল

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়া ডায়মন্ড ক্লাবের উদ্যোগে ৮ দলীয় নক আউট ক্রিকেট টুনামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) বিকাল ৪ টায় নওয়াপাড়া ইউনিয়নের ডায়মন্ড ক্লার সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান (মনি)।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী। অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা প্রভাষক বাবুল আফসার, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক তাপস রায়, ইউপি সদস্য মনিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান, ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক শেখ হাফিজুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় নলতা ইউনিয়ন ও পারুলিয়া ইউনিয়ন ক্রিকেট একাদশ অংশগ্রহন নেন। এতে নলতা একাদশ প্রথমে ব্যাটিং এ এসে ১৮১ রান করে। পরে জবাবে পারুলিয়া ইউনিয়ন ক্রিকেট একাদশ ১৪১ রান করে পরাজিত হয়। খেলা শেষে নলতা ইউনিয়ন একাদশ চাম্পিয়ন হওয়ায় একটি ফ্রিজ এবং পারুলিয়া ইউনিয়ন একাদশ রানার্সআপ হওয়ায় একটি এলএইডি টিভি পুরস্কার অর্জন করে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটার সখিপুর আহ্ছানিয়া মিশনে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

দেবহাটায় সখিপুর আহ্ছানিয়া মিশনের উদ্যোগে নলতা পাক রওজা শরীফের প্রয়াত খাদেম আলহাজ্ববিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবারবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় ৩ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণ
  • দেবহাটায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ
  • দেবহাটার পারুলিয়ায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
  • দেবহাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • দেবহাটায় বিশাল মাদক বিরোধী সাইকেল র‍্যালী অনুষ্ঠিত
  • দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দেশাত্ববোধক গানের অনুষ্ঠান
  • পারুলিয়ার খালচরে শিশু যৌন পাচার প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সভা
  • দেবহাটায় ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন সভা
  • সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার
  • দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • দেবহাটায় জাতীয় যুব দিবস পালিত