বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় উপজেলা চেয়ারম্যান লাল্টুর বিশাল শো-ডাউন

আগামি ২৯ মে উপজেলা নির্বাচন উপলক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম লাল্টুর সমর্থনে বিশাল নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) বিকালে কলারোয়া ফুটবল মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে কলারোয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদের আবারো চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম লাল্টু বলেন, আগামি উপজেলা নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। আমরা কোন হুমকী-ধামকীতে ভয় পাই না। জনগণ আমাদের পাশে আছে। তারই প্রমান আজকের এই জনসভা।

এসময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী মফিজুল ইসলাম লাভলু ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহনাজ নাজনীন খুকু, কলারোয়া উপজেলা আ.লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান স.ম. মোরশেদ আলী, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, কেঁড়াগাছির সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টোলাল গাইন, আ.লীগ নেতা মারুফ হোসেন, শেখ মোসলেম আহম্মেদ, আমজাদ হোসেন, আজিজুর রহমান, আনারুল ইসলাম, পৌর কাউন্সিলর আলফাজ হোসেন, শফিউল আলম শফি, আসাদুজ্জামান তুহিন, মহিদুল ইসলাম, জয়দেব সাহা, আতাউর রহমান, মনিরুল ইসলাম, আব্দুল মান্নান, হাসানুজ্জামান হাসান, আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা টিপু, ফাহিম প্রমুখ।

জনসভা শেষে বের হওয়া মিছিল কলারোয়া পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা