শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগে ছিলাম ছোট জেলে, এখন আছি বড় জেলে: প্রধানমন্ত্রী

করোনাকালে ঘরবন্দি জীবনের স্মৃতিচারণ করে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আওয়ামী লীগই আমার পরিবার। আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে পারলে, কথা বলতে পারলে আমার মন ভাল হয়ে যায়।”

তিনি হাসতে হাসতে বলেন, “২০০৭-২০০৮ এ ছিলাম ছোট জেলে, এখন আছি বড় জেলে। করোনা আমাদের এই পরিস্থিতি সৃষ্টি করেছে।
যখনই সুযোগ পাব তখনই দলের নেতাকর্মীদের সঙ্গে দেখা করব, কথা বলব।”

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, “আগামীতে করোনার আরও একটি ধাক্কা আসতে পারে। এ ব্যাপারে দলীয় নেতাকর্মী ও দেশবাসী সবাইকে সচেতন থাকতে হবে।
আর সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক।”

শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলেই করোনায় বিশ্ব যখন বিপর্যস্ত, তখন আমরা আমাদের অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখতে পেরেছি।”

এ সময় তিনি সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দেন।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
  • বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী