শনিবার, জুন ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নভেম্বর, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

ডাকের ডিজি ভদ্রকে বাধ্যতামূলক ছুটি

ডাক অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) চলতি দায়িত্বে থাকা সুধাংশু শেখর ভদ্রকে ‘দুর্নীতির’ অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে সরকার। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য ১১ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়ে সোমবার আদেশ জারি করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ‘দুর্নীতি ও দায়িত্বহীনতার’ অভিযোগ তুলে ভদ্রকে অপসারণের ‘জোর সুপারিশ’ করেছিল ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ব্রিফকেসে নারীর মরদেহ

ময়মনসিংহের গৌরীপুরে ব্রিফকেসের ভেতরে থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি। এদিকে পরিচয় শনাক্ত ও এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে বলে জানান জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে গৌরীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে ময়মনসিংহের গৌরিপুরে ব্রিফকেসে ভরা অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধারবিস্তারিত পড়ুন

ঘুষ দিয়ে ক্ষমতা হারালেন পেরুর প্রেসিডেন্ট

পার্লামেন্টে অভিশংসিত হয়েছেন পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা। ঘুষের বিনিময়ে সরকারি কাজ নির্দিষ্ট একটি সংস্থাকে দেওয়ার অভিযোগে তাকে অভিশংসিত করা হয়। মঙ্গলবার (৯ নভেম্বর) পেরুর এ প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার পক্ষে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা ভোট দেন। গণমাধ্যমকে ভিজকারা বলেছেন, তিনি সংসদ সদস্যদের ভোটের রায় মেনে নেবেন এবং এর বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করবেন না। শিগগিরই তিনি প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে দেবেন। প্রেসিডেন্ট ভিজকারার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের জুলাইয়ে। পেরুরবিস্তারিত পড়ুন

নূর হোসেন যেই গণতন্ত্রের জন্য জীবন দিয়েছিলেন, সেটা আজ অবরুদ্ধ: আমান

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, শহীদ নূর হোসেন যে গণতন্ত্রের উদ্দেশে নিজের জীবন দান করেছিলেন, সেই গণতন্ত্র আজ অবরুদ্ধ। মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরে তার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। আমান উল্লাহ আমান বলেন, আজ নূর হোসেন দিবসে আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। শহীদ নূর হোসেন যে উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে বুকে-পিঠে গণতন্ত্র মুক্তি পাক লিখেছিলেন, যে গণতন্ত্রের জন্য নূরবিস্তারিত পড়ুন

১৮৮ দেশে নিষিদ্ধ হতে পারে পাকিস্তান এয়ারলাইন্স

পাইলটদের লাইসেন্স সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক নিয়ম না মানায় এবার ১৮৮টি দেশে নিষিদ্ধ হতে পারে পাকিস্তান এয়ারলাইন্স। রবিবার এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তান ভিত্তিক ইংরেজি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। গত ৩ নভেম্বরে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন (আইসিএও) এক চিঠিতে জানিয়েছে, পাইলটদের লাইসেন্স এবং প্রশিক্ষণের যে আন্তর্জাতিক নিয়ম রয়েছে তা পূরণ করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথরিটি (পিসিএএ)। এ বিষয়ে পিসিএএ-কে সতর্কও করে আইসিএও। এক্সপ্রেস ট্রিবিউন-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই নিয়মবিস্তারিত পড়ুন

তাড়িয়ে দিলেন ট্রাম্প, কাছে টানলেন বাইডেন

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে উপদেষ্টা সদস্যদের নামের তালিকা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। আগামী জানুয়ারিতে বাইডেন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এই বোর্ড সদস্যরা মহামারি মোকাবিলায় তার উপদেষ্টা হিসেবে কাজ করবেন। এদিকে এই তালিকায় বাইডেন এমন একজনকে রেখেছেন যাকে ট্রাম্প বরখাস্ত করেছিলেন। বরখাস্ত হওয়া কর্মকর্তার নাম রিক ব্রাইট। মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, ট্রাম্প প্রশাসন মহামারির আগাম সতর্কতা আমলে নেয়নি- এমন তথ্য ফাঁস করে দেওয়ার পরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা স্টেডিয়াম গেটের উদ্বোধকের নাম সম্বলিত ফলক ভাঙ্গার অভিযোগ

এ কোন অচেনা ও অজানা অদৃশ্য শক্রুর রোষাণালে পড়েছে উদ্বোধকের নাম সম্বলিত সাতক্ষীরা জেলা স্টেডিয়ামের প্রধান ফটকটির ফলক। দুই দুইবার ঐ ফলকটি ভেঙ্গে ফেলা হয়েছে। এব্যাপারে জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স, কাজী আকতার হোসেনসহ একাধিক সদস্য বলেন, ১৯৫২ এর ভাষা শহীদ, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে সাতক্ষীরার বীর শহীদ ও স্বাধীনতা অর্জনে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ০৯/০২/২০১৬ সালে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা স্টেডিয়ামের এ প্রধান ফটকবিস্তারিত পড়ুন

আবারও বাড়ছে সোনার দাম

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ছে সোনার দাম। মার্কিন নির্বাচনী উত্তাপের মধ্যেই গত এক সপ্তাহে দাম বেড়েছে অন্তত ৪ শতাংশ। এতে প্রতি আউন্স সোনার দাম ছুঁয়েছে ২ হাজার ডলার। ফলে দেশের বাজারেও সোনার দর বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা। বিশ্ববাজারে সোনার দাম বাড়ার কারণে দেশের বাজারেও সোনার দাম বাড়ানো হবে। দু-একদিনের মধ্যে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হবে। নতুন করে প্রতি ভরিতে সোনারবিস্তারিত পড়ুন

অবৈধ মোবাইল বন্ধে প্রযুক্তি সরবরাহের প্রতিষ্ঠান চূড়ান্ত

অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধ করতে প্রয়োজনীয় প্রযুক্তি সরবরাহে সিনোসিস আইটি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে চূড়ান্ত করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি বিটিআরসি জানিয়েছে আগামী ২ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে সিনোসিস আইটিকে চুক্তি করতে বলা হয়েছে। প্রতিষ্ঠানটিকে পাঠানো চিঠিতে, চুক্তি করার ১২০ কার্যদিবসের মধ্যে পুরো ব্যবস্থাটি চালু করতে হবে। সেই হিসেবে আগামী বছরের এপ্রিলের মধ্যে অবৈধ ফোন বন্ধের উদ্যোগ কার্যকর হবে। ২০১২ সালে প্রথম দেশে অবৈধ মুঠোফোন সেট বন্ধের উদ্যোগ নেয় বিটিআরসি। এরবিস্তারিত পড়ুন

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ছয় কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) পদে পদায়ন করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির এই আদেশ দেওয়া হয়। অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত ছয় পুলিশ কর্মকর্তা হলেন, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) এস এম রুহুল আমিন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মল্লিক ফখরুল ইসলাম, অ্যান্টিবিস্তারিত পড়ুন