শনিবার, জুন ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নভেম্বর, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

হাসপাতালে সেই পুলিশ কর্মকর্তাকে পেটানোর ভিডিও ভাইরাল

চিকিৎসার বদলে এবার হাসপাতালে আনিসুল করিম নামের এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই হাসপাতাল থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এরইমধ্যে সেই ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ভিডিওতে দেখা যায়, বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে পুলিশ কর্মকর্তা আনিসুল করিমকে টানাহেঁচড়া করে একটি কক্ষে ঢোকানো হয়। তাঁকে হাসপাতালের ছয়জন কর্মচারী মিলে মাটিতে ফেলে চেপে ধরেন। এরপর নীল পোশাক পরা আরও দুজন কর্মচারী তাঁর পা চেপে ধরেন।বিস্তারিত পড়ুন

এএসপি আনিসুল করিমের মৃত্যুতে হত্যা মামলা

রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতালে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর আদাবর থানায় নিহতের বাবা বাদী হয়ে এ মামলাটি করেন। এ বিষয়ে আদাবর থানার (ইন্সপেক্টর অপারেশন) মো. ফারুক মোল্লা জানান, মঙ্গলবার ভোরে নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে। এই মামলায় অনেককে আসামি করা হয়েছে। এ বিষয়ে দুপুরের দিকে তেজগাঁও ডিভিশনের ডিসি সাংবাদিকদের বিস্তারিত জানাবেন। পরিবারের সদস্যরা জানান,বিস্তারিত পড়ুন

‘এএসপি আনিসুলের মৃত্যু অনাকাঙ্ক্ষিত নয়, হত্যাকাণ্ড’ ।। দাফন সম্পন্ন

রাজধানীর মানসিক হাসপাতালে কর্মচারীদের মারধরে এএসপি আনিসুল করিমের মৃত্যু অনাকাঙ্ক্ষিত ঘটনা নয়, এটি হত্যাকাণ্ড বলে জানিয়েছে তেজগাঁও জোনের উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর শ্যামলীতে তেজগাঁও জোনের উপপুলিশ কমিশনারের কার্যালয়ে হত্যাকাণ্ডের বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। হারুন অর রশীদ বলেন, এ ঘটনায় হাসপাতালের যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। সরকারি হাসপাতালের কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, মাইন্ড এইডবিস্তারিত পড়ুন

এই দিনেই টেস্ট আঙিনায় পা রেখেছিল বাংলাদেশ

১০ নভেম্বর। বাংলাদেশের ক্রিকেটের ঐতিহাসিক এক দিন। এই দিনই টেস্ট আঙিনায় যাত্রা শুরু হয়েছিল টাইগারদের। ঠিক ২০ বছর আগের ঘটনা। ২০০০ সালের ১০ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে নেমেছিল লাল সবুজ পতাকাধারীরা। প্রতিপক্ষ ভারত। ইতিহাসটাই শুরু হয়েছিল পরাক্রমশালী এক দলের বিপক্ষে। টস করতে নেমে ইতিহাসের সাক্ষী হয়ে যান বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। ভারতের অধিনায়ক তখন ছিলেন সৌরভ গাঙ্গুলি, যেটা ছিল তারও অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট। প্রথমবিস্তারিত পড়ুন

রায়হানের মতো হাতজোড় করে আকুতি জানিয়েছিল আকবর

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির পলাতক ইনচার্জ এসআই (বরখাস্ত) আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, সোমবার দুপুরে কানাইঘাটের সীমান্তবর্তী ডোনা এলাকা থেকে তাকে জেলা পুলিশের একটি দল গ্রেফতার করে। এদিকে, আটক করার কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়-একটি পাহাড়ি ছড়ায় পাথরের উপর আকবর হোসেনকে বসিয়ে রেখে হাত-পা বাঁধেন কয়েকজন যুবক। এ সময় আকবর হোসেন হাতজোড় করে কাঁদছিলেন এবং তার হাত-পা না বাঁধার অনুনয় করছিলেন।বিস্তারিত পড়ুন

কেশবপুরের ইআরএফের পূনরায় সাধারণ সম্পাদক হলেন রাশেদ

যশোরের কেশবপুরের কৃতি সন্তান রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের জ্যেষ্ঠ অর্থনৈতিক প্রতিবেদক এস এম রাশিদুল ইসলাম (রাশেদ) দেশের অর্থনৈতিক সংবাদদাতাদের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আগামী ২ বছরের জন্য (২০২০-২২) অর্থনৈতিক প্রতিবেদকদের এই সংগঠনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর পুরান পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জাতীয়বিস্তারিত পড়ুন

নারী আইপিএল চ্যাম্পিয়ন সালমার ট্রেইলব্লেজার্স

উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ তথা নারী আইপিএলের প্রথম আসরে ফাইনালে উঠেও শিরোপা জিততে ব্যর্থ হয়েছিল ট্রেইলব্লেজার্স। ফাইনাল ম্যাচের একদম শেষ বলে তারা হেরেছিল সুপারনোভাসের কাছে। নারী আইপিএলের পরের আসরের ফাইনালে ভেলোসিটিকে হারিয়ে পরপর দুইবার চ্যাম্পিয়ন হয় সুপারনোভাস। তবে তৃতীয় আসরে সব হিসেব বদলে দিলো ট্রেইলব্লেজার্স। ফাইনাল ম্যাচে তারা হারিয়েছে দুইবারের চ্যাম্পিয়ন সুপারনোভাসকে, পেয়েছে প্রথমবারের মতো শিরোপার স্বাদ। ১১৮ রানের স্বল্প পুঁজি নিয়েও ১৬ রানের ব্যবধানে সহজ জয় পেয়েছে স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন ট্রেইলব্লেজার্স।বিস্তারিত পড়ুন

ব্যক্তিগত অভিজ্ঞতা গল্পাকারে

‘সাধের ম্যারেজ সার্টিফিকেট’

চীনে আসার পর ফ্যামিলি আনার ব্যাপারে জানতে পারলাম পাসপোর্টের সাথে ম্যারেজ সার্টিফিকেট এবং বাচ্চার জন্ম নিবন্ধন লাগবে এবং সেটা চাইনিজ অ্যাম্বাসি থেকে সত্যায়ন করতে হবে। যেহেতু হিন্দু বিবাহ রীতিতে বিবাহের সময়ে রেজিস্ট্রেশনের কোন বাধ্যবাধকতা ছিলনা তাই বিয়ের ৬ বছর পরে গিয়ে রেজিস্ট্রেশনের কাজ শুরু করলাম। অভিজ্ঞ অন্যদের থেকে তথ্য নিয়ে জানতে পারলাম ২০০ টাকার স্ট্যাম্পে (১০০ টাকার দুই পৃষ্ঠা) এফিডেফিট করলেই হবে। এফিডেফিট করলাম যে আমি অমুক, অমুক তারিখে অমুক কেবিস্তারিত পড়ুন

কেশবপুরে সংগঠন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

যশোরের কেশবপুরে সংগঠন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়ছে। দিনব্যাপী এ প্রশিক্ষণে কেশবপুর উপজেলার খেলাঘর শাখা আসরের নেতৃবৃন্দ প্রশিক্ষণ গ্রহণ করেন। সহায়কবৃন্দ প্রশিক্ষণ প্রদান করেন। মঙ্গলবার সকালে উপজেলার পাজিয়া পূরবী খেলাঘর আসর এর আয়োজনে সংগঠনের সভাপতি বাবুর আলী গোলদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুব্রত চক্রবর্তীর সঞ্চালনায় পাজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সংগঠন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন এক দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন করেন কেন্দ্রীয় খেলাঘর আসর এরবিস্তারিত পড়ুন

বাইডেনকে কাগজ হস্তান্তরে স্বাক্ষর করেননি ট্রাম্পের নিয়োগপ্রাপ্ত কর্মী

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। সাধারণত যুক্তরাষ্ট্রের নতুন কোনো প্রেসিডেন্ট নির্বাচিত হলে তাকে কাজ শুরু করার জন্য কিছু প্রয়োজনীয় কাগজ পত্রে সই করে দেয় জেনারেল সার্ভিস অধিদপ্তর। কিন্তু জো বাইডেনকে কাজ শুরু করার জন্য তার প্রশাসনিক দলকে কাগজপত্র হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগপ্রাপ্ত হোয়াইট হাউজের এক কর্মী। সোমবার মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে। ওয়াশিংটন পোস্টেরবিস্তারিত পড়ুন