বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রায়হানের মতো হাতজোড় করে আকুতি জানিয়েছিল আকবর

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির পলাতক ইনচার্জ এসআই (বরখাস্ত) আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের দাবি, সোমবার দুপুরে কানাইঘাটের সীমান্তবর্তী ডোনা এলাকা থেকে তাকে জেলা পুলিশের একটি দল গ্রেফতার করে।

এদিকে, আটক করার কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়-একটি পাহাড়ি ছড়ায় পাথরের উপর আকবর হোসেনকে বসিয়ে রেখে হাত-পা বাঁধেন কয়েকজন যুবক। এ সময় আকবর হোসেন হাতজোড় করে কাঁদছিলেন এবং তার হাত-পা না বাঁধার অনুনয় করছিলেন।

মারা যাওয়ার আগে যখন রায়হানকে বন্দরবাজার পুলিশ ফাড়িতে নির্যাতন করা হয়েছিল, তখনও ঠিক এরকমই আকবর ও অন্যান্য পুলিশ সদস্যের কাছে জীবনরক্ষার জন্য হাতজোড় করে আকুতি জানিয়েছিল সে।

আকবরকে বাঁধার আগে তাকে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয়রা। এ সময় কেঁদে কেঁদে আকবর বলছিলেন, আমি মারিনি ভাই, আমি তাকে (রায়হানকে) প্রাণের মারার জন্য মারিনি। ৪-৫ জন মিলে মেরেছি, ওইসময় ছেলেটা মরে গেছে। অসুস্থ হওয়ার পর আমি তাকে হাসপাতালে পাঠিয়েছি।

এ সময় আকবর আরও বলেন, আমি অন্য কোনো কারণে ভাগিনাই। আমি ভাগছি, আমার সাসপেনশন হয়েছে, এরেস্ট হতে পারি, এই জন্য আমাকে বলা হয়েছে যে-দুইমাসের জন্য কোথাও চলে যাও, দুই মাস পর পরিস্থিতি ঠান্ডা হলে বিষয়টা হ্যান্ডেল করা যাবে।

আকবরকে আটককারী যুবকরা এ সময় বাংলা ভাষার পাশাপাশি আদিবাসী ভাষায়ও কথা বলেন। এরপর রায়হানের হাত-পা বেঁধে পাহাড়ি ছড়া দিয়ে তাকে হাঁটিয়ে নিয়ে আসেন ওই যুবকরা।

এদিকে, ভিডিওর যুবকদের কথাবার্তা ও এলাকা দেখে অনেকেই সে স্থানকে ভারত এবং যুবকদের খাসিয়া আদিবাসী বলে মন্তব্য করছেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী