নভেম্বর, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কেশবপুরে জাতীয় পার্টির উদ্যোগে ঐতিহাসিক গণতন্ত্র দিবস পালিত

যশোরের কেশবপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের সাফল্য ১০ নভেম্বর ঐতিহাসিক গণতন্ত্র দিবস উপলক্ষে আলোচনা সভা মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী সদস্য ও উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং আহ্বায়ক কমিটির সদস্য বিশ্বাস মনিরুজ্জামান মনুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য ও ইউপি সদস্য আশরাফ আলী, সদস্য শহিদুল ইসলাম,বিস্তারিত পড়ুন
নড়াইলে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

খেজুরের রস’ এই প্রবাদে নড়াইল জেলার প্রতিটি গ্রামের ঘরে ঘরে শুরু হবে পাটালি গুড় তৈরির উৎসব। এক সময় দিগন্ত জুড়ে মাঠ কিংবা সড়কের দুই পাশে সারি সারি অসংখ্য খেজুর গাছ চোখে পড়তো। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে খেজুর গাছ। শীত মৌসুমের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে গ্রামবাংলার ঐতিহ্য খেজুর গাছের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। শীতের সময়ই পাওয়া যায় সুস্বাদু পানীয় খেজুর গাছের রস। শীতের সকালে মিষ্টি রোদে বসে এইবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছিতে ৭ম খেলায় ’এসপি কিং ফুটবল একাদশ জয়ী

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল মাঠে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৭ম খেলায় সাতক্ষীরার ঘোনা ফুটবল একাদশকে টাইব্রেকারে পরাজিত করে কলারোয়া এসপি কিং ফুটবল একাদশ জয়লাভ করেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে কলারোয়া এসপি কিং ফুটবল একাদশ টাইব্রেকারে ৫-৪ গোলে সাতক্ষীরার ঘোনা ফুটবল একাদশকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন মিয়া ফারুক হোসেন স্বপন, মাসউদ পারভেজ মিলন ও মোশারাফ হোসেন। কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘের আয়োজনেবিস্তারিত পড়ুন
মণিরামপুরে প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

যশোরের মণিরামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২০-২১ অর্থ বছরে ভূট্টা, সরিষা, খেসাড়ী, টমেটে, পেঁয়াজ এবং মরিচসহ ১১ প্রকারের ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এসময় উপজেলার শতাধিক কৃষকের মাঝে এই কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। প্রান্তক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেনবিস্তারিত পড়ুন
তালা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক নজরুলের সুস্থতা কামনা

তালা প্রেসক্লাবের সহ-সভাপতি, জয়যাত্রা টেলিভিশন, দৈনিক ভোরের কাগজ, দৈনিক কালের চিত্র পত্রিকার তালা প্রতিনিধি নজরুল ইসলাম গুরুতর অসুস্থ অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালের ভর্তি করা হয়। নজরুল ইসলাম বেশ কিছুদিন যাবত হৃদ ও লিভার রোগের ভুগছেন। এদিকে, নজরুল ইসলামের আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন- তালা প্রেসক্লাবের উপদেষ্টা এম এ হাকিম, প্রেসক্লাবের সভাপতি প্রভাষকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জেন্ডার ও নারীর মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ

বেসরকারী এনজিও সংস্থা ‘সহায়’ ও ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ কর্তৃক গত ৯ নভেম্বর হতে ১০ নভেম্বর-২০২০ দু’দিন ব্যাপী জেন্ডার ও নারীর মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিশেষত সদর উপজেলার সকল দপ্তরের সরকারি কর্মকর্তাদের অংশগ্রহনে উক্ত প্রশিক্ষণটি সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে জেন্ডার সমতা এবং নারীর মানবাধিকার বাস্তবায়নে করণীয় বিষয়ে উল্লেখযোগ্য দিক-নির্দেশনা প্রদান করা হয়। সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (SIDA) এর অর্থায়নে এবং সহায় ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগীতায় সুশীলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডে ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের মধূমাল্লারডাঙ্গীতে ঢালাই ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টায় পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। সাতক্ষীরা পৌরসভার অর্থায়ণে প্রায় ২৪ লক্ষ টাকা ব্যয়ে ২৫০ মিটার ঢালাই ড্রেণ নির্মাণ করা হচ্ছে। এই এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এ ড্রেণ নির্মাণ। এ ঢালাই ড্রেণটি নির্মাণ করা হলেবিস্তারিত পড়ুন
নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ পথচারী নিহত

নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ পথচারী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার সামনে নড়াইল থেকে আসা মোটরসাইকেলের ধাক্কায় আকবর শরীফ (৬৫) নামে ওই বৃদ্ধের মৃত্যু হয়। সে লোহাগড়ার লাহুড়িয়া ডিগ্রিরচর এলাকার মৃত সুলতান শরীফের পুত্র। পথচারী ও পারিবারিক সূত্রে জানা যায়, ‘দুপুরে লোহাগড়া উপজেলার সামনে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল ধাক্কা দিলে বৃদ্ধ আকবর শরীফ গুরুতর আহত হন। এসময় পথচারীরা তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।’ লোহাগড়াবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে বাবু হত্যাকারীদের ফাঁসীর দাবীতে মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জে শতশত মানুষের অংশগ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ১০ নভেম্বর) বেলা সাড়ে ১০ টায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি সড়কে সন্ত্রাসী নুরুল বাহিনীর অত্যাচারী ভুক্তভোগীদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন অাওয়ামীলগের সভাপতি নুরুল হক সরদার, ৯নং ইউপি সদস্য খলিলুর রহমান সরদার, নিহত বাবু’র পিতা আব্দুর রহিম মোল্যা, নিহতের খালা অাকলিমা খাতুন, ফাইমা খাতুন, ভাই অাল মামুন প্রমুখ। বক্তাগন বলেন আবিদ হোসেন অরফে বাবুকে নির্মম ও নিঃস্বংশ্ব ভাবে হত্যা করা হয়েছে।বিস্তারিত পড়ুন
শহীদ নূর হোসেন বাঙালির মনে সংগ্রামের অগ্নিশিখা জ্বালিয়ে দিয়েছিল: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নূর হোসেন সেদিন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান গণতান্ত্রিক আন্দোলনে একজন সাহসী বীরের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। নূর হোসেন নিজের বুকে পিঠে লিখেছিলেন, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। সেদিন নূর হোসেনের শরীর ছিল জীবন্ত রাজনৈতিক পোস্টার। শহীদ নূর হোসেন বাঙালির মনে সংগ্রামের অগ্নিশিখা জ্বালিয়ে দিয়েছিল। মঙ্গলবার শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর গুলিস্তানে নুর হোসেন চত্বরে আওয়ামী লীগের পক্ষবিস্তারিত পড়ুন

