বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে বাবু হত্যাকারীদের ফাঁসীর দাবীতে মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জে শতশত মানুষের অংশগ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার( ১০ নভেম্বর) বেলা সাড়ে ১০ টায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি সড়কে সন্ত্রাসী নুরুল বাহিনীর অত্যাচারী ভুক্তভোগীদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউ‌নিয়ন অাওয়ামীল‌গের সভাপ‌তি নুরুল হক সরদার, ৯নং ইউ‌পি সদস‌্য খ‌লিলুর রহমান সরদার, নিহত বাবু’র পিতা আব্দুর রহিম মোল্যা, নিহতের খালা অাক‌লিমা খাতুন, ফাইমা খাতুন, ভাই অাল মামুন প্রমুখ।
বক্তাগন বলেন আবিদ হোসেন অরফে বাবুকে নির্মম ও নিঃস্বংশ্ব ভাবে হত্যা করা হয়েছে। থানা পুলিশ ইতিমধ্যে হত্যা মামলার আসামী সাবিনা ও আরিফকে আটক করেছে। এ হত্যায় নেতৃত্বদানকারী কুখ্যাত নুরুল সহ অন্যান্য আসামীরা বিভিন্ন কৌশলে অধরা থেকে মামলা তুলে না নিলে খুন গুমের হুমকী দিচ্ছে। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে রাতে দিনে আজও দাঁপিয়ে বেড়াচ্ছে খুনী নুরুল ও অন্যান্য আসামীসহ হত্যার সহযোগীরা। বাবু হত্যার রাতেও নুরুলের বাড়িতে নৈশভোজে একত্রিত হয়েছিল জাহাঙ্গীর, নুরুল, ভঞ্জুর, আরিফ ও ওয়াহাব আলীসহ ১০/১২ জন। এই নুরুল বাহিনীর কারণেই এলাকার মানুষ সন্ত্রস্থ ও ভীত। নুরুল ডাকাত ও তার সক্রীয় বাহিনীর বিরুদ্ধে হত্যাকান্ড, ঘের দখল, ঘের লুট, জমি দখল, এসিড নিক্ষেপ, অন্যের ঘরে আগুন জ্বালানোসহ অনেক চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে। বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান শেখ রিয়াজউদ্দীন ও মেম্বর খলিল সরদারসহ ১০/১২ জন কালিগঞ্জ থানায় নিরাপত্তার দাবীতে সাধারণ ডায়রী করেছেন। বাহিনীর প্রধান বন্দকাটি গ্রামের মৃত আরশাদ আলী মোড়লের পুত্র নুরুল মোড়ল ব্যাপক ভয় দেখাচ্ছে মামলার বাদীকে। দ্রুত মামলা তুলে না নিলে বাদীসহ তার সহযোগীদের খুন, গুম করবে বলে হুঙ্কার দিচ্ছে। ভারতেও নুরুলের নামে হত্যা মামলাসহ একাধীক মামলা রয়েছে। সেখানে তার নাম পরিচয় মিয়াজ দালাল (নুরুল) পিতা আকসেদ দালাল নামে পরিচিত।

ভয়ঙ্কররুপী দুধর্ষ নুরুল ডাকাত এর নেতৃত্বে বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত অপরাধ সংঘঠিত করেই আসছিল। তাদের বিরুদ্ধে ভুক্তভোগী কেহ সহজে মুখ খুলতে সাহস পায়না। বাবুকে নুরুল, আরিফ ও সাবিনাসহ আসামীরা ব্যাপক নির্যতন করে এবং মৃতু নিশ্চিত করে গাছের ডালে ঝুলিয়ে অন্যের ঘাঁড়ে দোষ চাপানোর চেষ্টা চালায়। এমনকি দুস্কৃতকারী সন্ত্রাসীরা মুল হত্যার ঘটনাটি অন্যের ঘাড়ে চাঁপাতে ষড়যন্ত্র শুরু করে। ভয়ঙ্কর খুনী নুরুল বাহিনীর অত্যাচারের হাত হতে রক্ষা পেতে এবং নতুন কাউকে হত্যা করে কারোর মায়ের কোল যেনো শুন্য না হয় সেজন্য তাদেরকে গ্রেপ্তার পুর্বক দ্রুত আইনের আওতায় আনার জন্য মাননীয় পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করা হয়। মানববন্ধনে অংশগ্রহন করেন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত

স্বদেশ সংস্থার বাস্তবায়নে “আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবালবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জের চাম্পাফুল পৈতৃক জমির হারির টাকা পরিশোধ না করা এবং মামলাবিস্তারিত পড়ুন

  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন