বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডে ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের মধূমাল্লারডাঙ্গীতে ঢালাই ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টায় পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।

সাতক্ষীরা পৌরসভার অর্থায়ণে প্রায় ২৪ লক্ষ টাকা ব্যয়ে ২৫০ মিটার ঢালাই ড্রেণ নির্মাণ করা হচ্ছে। এই এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এ ড্রেণ নির্মাণ। এ ঢালাই ড্রেণটি নির্মাণ করা হলে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও মধূমাল্লারডাঙ্গী এলাকার প্রায় ৩শতাধিক পরিবারের দীর্ঘদিনের ভোগান্তী জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে এবং পানি নিষ্কাশনে এ ঢালাই ড্রেণ মানুষের উপকারে আসবে। অত্র এলাকার মানুষের দীর্ঘদিনের দাবী এ ড্রেণ নির্মাণ হওয়ার কারণে আনন্দের উচ্ছাস লক্ষ্য করা গেছে।

পৌরসভার ৯নং ওয়ার্ডের মধূমাল্লারডাঙ্গীতে ঢালাই ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, ডা. রাজু আহম্মেদ, মাস্টার ফজলুল হক, এ্যাড. আবুবক্কর সিদ্দিক, পেশকার আবু জাফর সিদ্দিকী, এডিশনাল পিপি এ্যাড. রুহুল আমিন, মো. আরিফুর রহমান খান বাপ্পি, ঠিকাদার প্রতিষ্ঠান আমিনুর এন্টারপ্রাইজ’র প্রতিনিধি আমিনুর রহমান।

এসময় সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন