শনিবার, জুন ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নভেম্বর, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

মনিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় রুপালি খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় রুপালির আড়াই বছর বয়সী ছোটবোন খাদিজা খাতুন ও মোটরসাইকেল চালক মহিদুল হাসান (৩০) গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের ষোলখাদা চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। রুপালি ওই গ্রামের গোলাম রসুলের মেয়ে। আর আহত মোটর সাইকেল চালক মহিদুল হাসানের বাড়ি রাজগঞ্জের এনায়েতপুর গ্রামে। আহত খাদিজাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ও মহিদুলকে মণিরামপুর হাসপাতালেবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে ভারতীয় ১৭টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার

কলারোয়ার কেঁড়াগাছি সীমান্তে ভারতীয় ১৭টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে সীমান্তবর্তী কেঁড়াগাছি শ্রীশ্রী হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম এলাকা থেকে টহলরত বিজিবি সদস্যরা এগুলো উদ্ধার করলেও কেউ আটক হয়নি। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কাকডাঙ্গা বিওপি’র কোম্পানি কমান্ডার সুবেদার আরিফ জানান, ‘ক্যাম্পের নায়েক ফজলু’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ১৭টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করেন। সেসময় বিজিবি’র উপস্থিতি বুঝে চোরাকারবারিরা স্মার্ট ফোনের চালানটিবিস্তারিত পড়ুন

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে তিন জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা!

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এর দাড়গাং ও হোগলডাঙা সংলগ্ন কচুখালী এলাকা থেকে গত রোববার রাতে তিন জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে বনদস্যুরা। বনদস্যু বুলবুল বাহিনীর পরিচয়ে পাঁচ সদস্যের বনদস্যু দলটি অপহৃতদের পরিবারের সাথে পরবর্তীতে মুক্তিপণের বিষয়ে যোগাযোগের কথা বলে ভারতীয় অংশে চলে যায়। অপহরণের শিকার তিন জেলে হলেন, শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী গ্রামের গৌর মুন্ডার ছেলে কিরণ মুন্ডা (৪৫), কালিঞ্চি গেটপাড়া গ্রামের মৃত আহম্মদ শেখের ছেলে নুরুল ইসলাম (৬০) এবং হরিনগরবিস্তারিত পড়ুন

শার্শার নাভারণে দুইটি ক্লিনিক সিলগালা

যশোর সিভিল সার্জনের ঝটিকা অভিযানে জেলার শার্শা উপজেলার নাভারণে স্বাস্থ্য বিভাগের অনুমতি ও লাইসেন্স ছাড়াই চালানোর অভিযোগে দুইটি বেসরকারি ক্লিনিক সিলগালা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে শার্শা উপজেলার নাভারণ বাজারে অবস্থিত এসি ল্যাব ডায়াগনস্টিক সেন্টার ও জোহরা ক্লিনিকে যশোর সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহিন ঝটিকা অভিযান চালিয়ে স্থায়ীভাবে বন্ধ করে দেন। দীর্ঘ দুই বছর ধরে স্বাস্থ্য বিভাগের অনুমতি ও লাইসেন্স ছাড়াই এসি ল্যাব ডায়াগনস্টিক সেন্টার গোপনে কাজকর্ম চালিয়ে যাচ্ছেবিস্তারিত পড়ুন

শার্শা উপজেলা যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

যশোরের শার্শা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যেগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেনাপোল হাই স্কুল মাঠে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মতবিনিময় ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলী আকবর চুন্নু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহম্মেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য করেন যুবদলের কেন্দ্রীয় কমিটির (খুলনা বিভাগীয়) সহ-সভাপতি মাহাবুব হাসান পিয়ারু, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীনবিস্তারিত পড়ুন

কেশবপুরে ব্যাটারি ব্যাবসায়ী আবু সাঈদ খুন

যশোরের কেশবপুর পল্লীতে আবু সাঈদ সরদার (৪২) নামে এক ব্যাবসায়ী খুন হয়েছে। এলাকাবাসি সূত্রে জানাগেছে, কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের নেপাকাটি কমলাপুর এলাকায় মাঠের মধ্যে নির্জন এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় দূবৃত্তরা উপজেলার কন্দর্পপুর গ্রামের ইজহার আলী সরদারের ছেলে আবু সাঈদ সরদারকে কুপিয়ে হত্যা হরে ফেলে রেখে যায়। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত আবু সাঈদ মোটর ভ্যানের ব্যাটারিরর ব্যাবসা করত। কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত-১০

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের নড়াগাতি থানার মূলখানা গ্রামে দুইপক্ষের সংঘর্ষে রায়হান ফকির রানা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া অন্তত ১০জন আহত হয়েছেন। নিহত রানা মূলখানা গ্রামের ফায়েক ফকিরের ছেলে এবং বেসরকারি কোম্পানিতে চাকুরি করতেন। পুলিশ ও এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নড়াগাতির থানার মূলখানা গ্রামের সবুর ফকির ও মান্নান শিকদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। এরবিস্তারিত পড়ুন

কেশবপুরে মুখে মাস্ক না থাকায় ভ্রাম্যমান আদালতে ৩০ জনের জরিমানা

নো মাস্ক, নো সার্ভিস-এই নির্দেশনা পালনে কঠোর অবস্থানে কেশবপুর উপজেলা প্রশাসন। করোনা ভাইরাস বিস্তার রোধে পুনরায় মাঠে নেমেছে প্রশাসন। মঙ্গলবার সকালে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নূসরাত জাহান ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইরুফা সুলতানা কেশবপুর ও পাঁজিয়া বাজারসহ উপজেলার বিভিন্ন জায়গায় যৌথ অভিযান চালান। এসময় মুখে মাস্ক না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ক্ষমতাবলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩০ জন জরিমানা করেন। এর মধ্যে সরকারি খালে পাটা দেওয়ার অভিযোগে কন্দর্পপুর গ্রামের কামরুল বিশ্বাসকেবিস্তারিত পড়ুন

কেশবপুরে পৌর কাউন্সিলর প্রার্থী জাহানারা খানমের গণসংযোগ

যশোরের কেশবপুর পৌরসভার ৭.৮.৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আওয়ামী লীগের সমর্থন প্রত্যাশি যুব মহিলালীগের জাহানারা খানন প্রতিনিয়ত উঠান বৈঠক ও গণসংযোগ করে চলেছেন। মঙ্গলবার বিকালে জাহানারা খানন পৌরসভার ৭ নং ওয়ার্ডের মধ্যকুল গ্রামে ৩টি স্পর্টে উঠান বৈঠক ও গণসংযোগ করেন। এসময় আওয়ামী লীগনেতা মোহন লাল ও আব্দুল জলিল-সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উঠান বৈঠক ও গণসংযোগকালে যুব মহিলালীগের জাহানারা খানন বলেন, আমি সুখে-দুখে আপনাদের পাশে থাকবো এবং আমি আপনাদের সেবা করেবিস্তারিত পড়ুন

হিউম্যানিটি ফার্স্টের উদ্যোগে

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাচীরে ‘মহানুভবতার দেয়াল’ উদ্বোধন

‘আপনার অপ্রয়োজনীয় জিনিস রেখে যান, দরকারি জিনিস এখান থেকে নিয়ে যান’- এই স্লোগানকে সামনে রেখে সুবিধা বঞ্চিত মানুষের শীত বস্ত্রের প্রয়োজন মেটাতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিউম্যানিটি ফার্স্টে’র উদ্যোগে সাতক্ষীরায় ‘মহানুভবতার দেয়াল’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে সাতক্ষীরা সরকারি কলেজ গেট সংলগ্ন প্রাচীরে ‘হিউম্যানিটি ফার্স্টে’র পরিচালক প্রভাষক ইদ্রিস আলীর তত্ত্বাবধানে এই ‘মহানুভবতার দেয়াল’ উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আমানুল্লাহ আল হাদী। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজেরবিস্তারিত পড়ুন