শনিবার, জুন ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নভেম্বর, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় ৫ শতাধিক ট্রাক সিরিয়ালে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে প্রায় পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্টে থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে দুই শতাধিক ও গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে প্রায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক সিরিয়ালে থাকতে দেখা গেছে। এদিকে দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আটকে থাকা স্থানে নেই টয়লেট, গোসল,বিস্তারিত পড়ুন

নড়াইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নড়াইল জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) এর সভাপতিত্বে সকাল ১০টার দিকে নড়াইল পুলিশ লাইন্স অডিটরিয়ামে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ ইমরানসহ সকল থানা ও পুলিশ ইউনিটের অফিসার ও সদস্যবৃন্দ।

সাতক্ষীরায় গৃহবধূর সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরের একাধিক মামলার আসামী সন্ত্রাসী হাচিম সরদার কর্তৃক দায়ের করা মিথ্যে মামলার দায় থেকে অব্যহতি ও খুন জখমের চক্রান্তের প্রতিকার দাবি করেছেন এক গৃহবধূ। বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান, শ্যামনগর উপজেলার গুমানতলী গ্রামের আব্দুর রহিম গাইনের স্ত্রী তিন সন্তানের জননী মোছাঃ ফতেমা বেগম। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী বিদেশে থাকাকালে আমার উপর কুনজর পড়ে একই এলাকার মোস্তফা সরদারের ছেলে একাধিক মামলা আসামী নারীলোভি সন্ত্রাসী হাচিমবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার দেবহাটায় প্রতিবেশীর হামলায় গৃহবধুর মৃত্যু

সাতক্ষীরার দেবহাটার মাঘরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় ষাটোর্ধ্ব গৃহবধুর মৃত্যুর ঘটনা ঘটেছে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, পূর্ববিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনায় রোকেয়া বেগম, তার স্বামী আব্দুস সামাদ (৬৮), ছেলে শফিকুল ইসলাম (২৭) ও পুত্রবধূ আরিফা খাতুন (১৯) কে পিটিয়ে জখম করে প্রতিপক্ষ প্রতিবেশী আব্দুস সালাম ও তার দুই ছেলে সবুজ এবং ইমরোজ, ভাই জামাত আলী ও ভাইপো ইমাদুল ইসলাম। পরে গুরুতর আহতবিস্তারিত পড়ুন

আইপিএলের নতুন যুগে প্রথম চ্যাম্পিয়ন মুম্বাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের প্রথম যুগের শেষ ও দ্বিতীয় যুগের শুরুটা একই বিন্দুতে মিলিয়ে রাখল টুর্নামেন্টের ইতিহাসের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ানস। ২০১৯ সালে পূরণ হয়েছে আইপিএলের এক যুগ, সেবার চ্যাম্পিয়ন ছিল মুম্বাই। আর এবার নতুন যুগের প্রথম এবং সবমিলিয়ে ১৩তম আসরেও শিরোপা জিতে নিয়েছে রোহিত শর্মার দল। একদিকে ছিল আইপিএলের বর্তমান ও সবমিলিয়ে চারবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস, অন্যদিকে এবারই প্রথমবারের মতো ফাইনালে ওঠা দিল্লি ক্যাপিট্যালস। দুই দলের মধ্যে যে ব্যবধানটাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাস্ক না পরায় জরিমানা

কলারোয়ায় মাস্ক না পরায় জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ১০ নভেম্বর সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুসারে কলারোয়া বাজারের বিপনি-বিতানে ক্রেতা ও বিক্রেতা সকলের মাস্ক পরিধান নিশ্চিত করা হয়। এসময় মাস্ক না পরার জন্য ৫ টি মামলায়, মোট ১৭ জনকে সংশ্লিষ্ট আইনে ৩২০০/ টাকা জরিমানা করা হয়। আজকে থেকে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা।

অভাবকে বিদায়

বাড়ির আঙিনায় স্বামী-স্ত্রীর শাক-সবজি চাষে সংসারে সুদিন

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের চরবিলা গ্রামের রাজ কুমার জমিতে বর্তমানে জৈব সার ব্যবহার করে শাক-সবজি চাষ করেছেন। ফলনও বেশ ভালো হয়েছে। উৎপাদিত সবজি বিক্রি করে ৫০ দিনে ঘরে তুলেছেন ২০ হাজার টাকা। আরো প্রায় ৩০ হাজার টাকার সবজি বিক্রি হবে বলে তিনি জানান। ছেলে বাসুতোষ পাল যশোর মাইকেল মধুসূদন কলেজে সমাজ বিজ্ঞানে অনার্স এবং ছোট ছেলে পার্থ পাল ঝিনেদা পলি টেকনিক কলেজে আবহাওয়াবিদ বিভাগের ছাত্র। দুই বছর ধরে এই প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আম্পায়ার্স এন্ড স্কোরার্স এ্যাসোসিয়েশনের ভবন উদ্বোধন ও সংবর্ধনা

বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নব-নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা স্টেডিয়ামের ৩য় তলায় এর উদ্বোধন উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করে জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এ্যাসোসিয়েশন। এসময় নব-নির্বাচিত জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ ও ভবন নির্মানে সহায়তাকারীদের সংবর্ধনা প্রদান এবং রেফারি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, প্রমিলা আম্পায়ার মিনতি রানি ও রেবেকা সুলতানাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন

বাংলাদেশ সেনাবাহিনীকে ২০টি ঘোড়া ও ১০টি কুকুর উপহার দিলো ভারত

প্রশিক্ষণপ্রাপ্ত ২০ টি ঘোড়া ও ১০টি কুকুর বাংলাদেশ সেনাবাহিনীকে শুভেচ্ছা উপহার হিসেবে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বেনাপোল চেকপোস্ট দিয়ে এসব ঘোড়া ও কুকুর বাংলাদেশে আনা হয়েছে। উপহারস্বরূপ এই কুকুরগুলো দেওয়া হয়েছে বাংলাদেশকে। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২ টার সময় ভারতের উত্তর প্রদেশের ১৭ পদাতিক সেনানিবাসের মেজর জেনারেল এন এস খুরুর বাংলাদেশ ৫৫ পদাতিক সেনাবাহিনীর মেজর জেনারেল হুমায়ুন কবিরের কাছে নো-ম্যান্সল্যান্ডে এসব ঘোড়া ও কুকুরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করে সাভার ক্যান্টনমেন্টেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা আদালতে যুগান্তকারী আদেশ: পাঁচ শর্তে পরিবারে থাকবেন সাজাপ্রাপ্ত আসামি হাসান

সাতক্ষীরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় এক বছর সাজাপ্রাপ্ত আসামি হাসান আলী সরদারকে (২৫) কারাগারে না পাঠিয়ে বাড়িতে প্রবেশনে পাঠিয়ে সংশোধনের সুযোগ দিয়েছেন আদালত। তবে এই সময় তাকে ৫টি শর্ত পালনের আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক ইয়াসমিন নাহার যুগান্তকারী এ আদেশ দেন। প্রবেশনে যাওয়া সাজাপ্রাপ্ত আসামি হাসান আলী সরদার সদর উপজেলার ভাদড়া গ্রামের রজব আলী সরদারের ছেলে। এই মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেনবিস্তারিত পড়ুন