বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার দেবহাটায় প্রতিবেশীর হামলায় গৃহবধুর মৃত্যু

সাতক্ষীরার দেবহাটার মাঘরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় ষাটোর্ধ্ব গৃহবধুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, পূর্ববিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনায় রোকেয়া বেগম, তার স্বামী আব্দুস সামাদ (৬৮), ছেলে শফিকুল ইসলাম (২৭) ও পুত্রবধূ আরিফা খাতুন (১৯) কে পিটিয়ে জখম করে প্রতিপক্ষ প্রতিবেশী আব্দুস সালাম ও তার দুই ছেলে সবুজ এবং ইমরোজ, ভাই জামাত আলী ও ভাইপো ইমাদুল ইসলাম। পরে গুরুতর আহত অবস্থায় বৃদ্ধা রোকেয়া বেগমসহ তার পরিবারের আহত চার সদস্যকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। ওইদিনই গুরুতর আহত রোকেয়া বেগমের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আহতদের মধ্যে রোকেয়া’র শারিরীক অবস্থা ক্রমশ অবনতি হতে থাকলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান।

রোকেয়া বেগমের লাশটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়