বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় গৃহবধূর সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরের একাধিক মামলার আসামী সন্ত্রাসী হাচিম সরদার কর্তৃক দায়ের করা মিথ্যে মামলার দায় থেকে অব্যহতি ও খুন জখমের চক্রান্তের প্রতিকার দাবি করেছেন এক গৃহবধূ।

বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান, শ্যামনগর উপজেলার গুমানতলী গ্রামের আব্দুর রহিম গাইনের স্ত্রী তিন সন্তানের জননী মোছাঃ ফতেমা বেগম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী বিদেশে থাকাকালে আমার উপর কুনজর পড়ে একই এলাকার মোস্তফা সরদারের ছেলে একাধিক মামলা আসামী নারীলোভি সন্ত্রাসী হাচিম সরদারের। এসময় প্রায়ই সে আমাকে কু-প্রস্তাব দিত। আমি তার প্রস্তাবে রাজি না হওয়ায় একদিন রাতে কৌশলে সে আমার ঘরে ঢুকে জোরপূর্বক আমাকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু এসময় আমার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হাচিম সরদার পালিয়ে যায়। এঘটনার পর থেকে সে আমার বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে থাকে। পরবর্তীতে আমার স্বামী বাড়ির বাইরে থাকার সুযোগে চলতি বছরের ২১ জানুয়ারী হাচিম আবারও আমাকে ধর্ষণের চেষ্টা করে ব্যার্থ হয়। পরেরদিন আমাকে বেধড়ক মারপিট করে। এঘটনায় স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও সন্ত্রাসী হাচিম সরদার কর্তৃক হুমকি ধামকির কারনে আমি থানায় মামলা দায়ের করতে সাহস পায়নি।

ফতেমা বেগম অভিযোগ করে বলেন, উল্লেখিত ঘটনার কোন বিচার না পেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দেই। এতে সন্ত্রাসী হাচিম সরদার আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমার স্বামীরা নামে আদালতে একটি মিথ্যে মামলা দায়ের করে। এছাড়া সন্ত্রাসী হাচিম সরদারের সহযোগি রবিউল গংরা অস্ত্র প্রদর্শন কের মুর্হুমুহু খুন জখমের হুমকি দিচ্ছে। ফলে প্রাণের ভয়ে স্বামী ও সন্তান নিয়ে নিজের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছি। এবিষয়ে থানায় অভিযোগ দিলেও সন্ত্রাসী হাচিম গংদের বিরুদ্ধে দৃশ্যত কোন পদক্ষেপ নেয়নি পুলিশ। সন্ত্রাসী হাচিম গংয়ের কারনে স্বামী ও সন্তানকে নিয়ে দীর্ঘদিন বাড়িছাড়া হয়ে পথে পথে ঘুরে বড়োচ্ছি। বাড়িতে গেলে তারা স্বামী ও সন্তানকে খুন জখম সহ বড় ধরনের ক্ষতি করতে পারে।

ফতেমা বেগম আরো বলেন, হাচিমের বিরুদ্ধে থানায় একডজনেরও বেশী মামলা রয়েছে। দলীয় কোন পদ না থাকলেও হাচিম তার সন্ত্রাসী বাহিনীর সহযোগিতায় এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম করে যাচ্ছে। স্বামী ও সন্তানদের নিয়ে বাড়িছাড়া হয়ে থাকার পরও আমার শশুর-শাশুড়িকে খুন জখমসহ মারপিটের হুমকি দিয়ে যাচ্ছে। তার অপকর্মের বিরুদ্ধে কেউ মুখ খুললে তাকে মারপিট করার পাশাপাশি সম্পদের ক্ষতিসাধন করাসহ নানা ভাবে হয়রানি করে হাচিম সরদার। আমি দীর্ঘ ১২ বছর ধরে ওই হাচিস সরদারের দ্বারা নির্যাতনের শিকার হয়ে অসছি। তার ভয়ে বাড়িছাড়া হয়ে থাকায় আমার সন্তানদের লেখাপড়া দারুনভাবে বিঘিœত হচ্ছে।

তিনি সন্ত্রাসী হাচিম সরদারের হাত থেকে স্বামী ও সন্তানদেরকে রক্ষা এবং যাতে নিজের বসত ভিটায় ফিরে গিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!