বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় ৫ শতাধিক ট্রাক সিরিয়ালে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে প্রায় পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্টে থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে দুই শতাধিক ও গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে প্রায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক সিরিয়ালে থাকতে দেখা গেছে।

এদিকে দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আটকে থাকা স্থানে নেই টয়লেট, গোসল, খাবারসহ অন্যান্য সুবিধা।

ট্রাকচালকরা জানান, তাদের দুর্ভোগের শেষ নেই। দিনের পর দিন ঘণ্টার পর ঘণ্টা তারা এভাবে নদী পারের অপেক্ষায় সড়কে আটকে থাকেন। আর এ সমস্যা আজকের না, বহুদিনের। সমস্যা সমাধানে একমাত্র উপায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে একটি ব্রিজ। সড়কে আটকে থেকে তাদের লোকসান গুনতে হয় এবং সময় মত মালামাল পরিবহন করতে পারেন না।

এছাড়াও তারা টয়লেট, গোসল ও খাওয়া-দাওয়ার সমস্যায় পড়েছেন। টার্মিনাল চার্জ দিয়েও তাদের সড়কে থাকতে হচ্ছে। অনেক ট্রাকচালক নানা উপায়ে সিরিয়াল ভেঙে আগে চলে যাচ্ছেন।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মাহবুব হোসেন জানান, মাঝে মধ্যে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার কারণে দৌলতদিয়া প্রান্তে কিছু যানবাহনের সিরিয়াল তৈরি হয়। ঘাট প্রান্তে দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য কোনো যানবাহন সিরিয়ালে নেই।

তবে গোয়ালন্দে মোড়ে কিছু ট্রাকের সিরিয়াল থাকতে পারে। বর্তমানে এই রুটে ১৮টি ফেরি চলাচল করছে। এছাড়া দৌলতদিয়া প্রান্তের ৩,৪,৫ নম্বর ঘাট পুরোপুরি সচল আছে। তবে নদীর পানি কমার কারণে ৬ নম্বর ঘাটে ফেরি ভিড়তে পারছে না।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর