বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার চিনেডাঙ্গা আহ্ছানিয়া মিশনে ঈদে মিলাদুনবী (সঃ) উপলক্ষ্যে ওয়াজ মাহফিল

দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নে চিনেডাঙ্গা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুনবী (সঃ) উপলক্ষ্যে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার চিনেডাঙ্গা আহ্ছানিয়া মিশনের আয়োজনে মিশন চত্বরে বাদ মাগরিব হতে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

চিনেডাঙ্গা আহ্ছানিয়া মিশনের সভাপতি সফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হারুন-অর রশিদের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন নলতা শাহী জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আবু সাঈদ (রংপুরী)।
২য় বক্তার বক্তব্য রাখেন পারুলিয়া আহ্ছানিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল ওয়াহেদ, ৩য় বক্তা বন্দোকাটি সিনিয়র মাদ্রাসার ছাত্র হাফেজ মোঃ ওবায়দুল্লাহ মান্নান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় মিশনের লিয়াজো কিমিটির সদস্য আহছানুল করিম (আবু) ও মুরশীদুল হক (দুলদুল), চিনেডাঙ্গা আহ্ছানিয়া মিশনের কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রমুখ।

মাহফিলে ইমানের বিভিন্ন আমল ও মহানবী (সঃ) এর জীবনী নিয়ে আলোচনা করেন বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ

দেবহাটা চরশ্রীপুর মসজিদ মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আবাবিল” পরিবারের পক্ষ থেকে স্থানীয়বিস্তারিত পড়ুন

  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ