বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় চেয়ারম্যান রতনকে মিথ্যাবাদী আখ্যায়িত করে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার দেবহাটায় উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের পক্ষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন সংবাদ সম্মেলনের বক্তব্য মিথ্যাচার বলে দাবী জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম।

বুধবার দুপুর ২টায় দেবহাটা প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাশেদুল ইসলাম অভিযোগ করে বলেন, ১০ নভেম্বর দেবহাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন আমাকেসহ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম, পারুলিয়া ইউপি সদস্য গাজী শহীদুল্যাহ ও উপজেলা আওয়ামী সাবেক সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আজিজকে নিয়ে যে তথ্য উপস্থাপন করেছে মিথ্যা মিথ্যা। ১৯৯১ সালে সাতক্ষীরা সরকারী কলেজ ছাত্রলীগ থেকে আমি রাজনৈতিক অঙ্গনে যাত্রা শুরু করি। আমি দীর্ঘ ১৩ বছর দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে উপজেলা জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠাসহ দুই মেয়াদে টানা একযুগ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। আমাকে মাদকসেবী আখ্যায়িত এবং আমার বিরুদ্ধে ইতোপূর্বে ঝাঁটা মিছিল হয়েছে বলে রতন যে তথ্য উপস্থাপন করেছে তা সম্পূর্ন উদ্দেশ্য প্রনোদিত। ২০১৩ সালে কাদের মোল্যার ফাঁসি কার্যকরের পর জামায়ত-শিবির আমাকে হত্যার জন্য আমার বাড়ীতে হামলা চালায়। বর্তমানে সেই মামলাও আদালতে চলমান রয়েছে।

রাশেদুল আরো বলেন, এমন কোনো অপকর্ম নেই যার সাথে তিনি জড়িত নন। নিজের অপকর্ম ঢাকতে তিনি এই মিথ্যার আশ্রয় নিয়েছে। তিনি আরো বলেন, গাজী শহীদুল্যাহ পারুলিয়া ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি। সহিংসতাকালীন সময়ে গরানবাড়ীয়ার নিহত শ্রমিকলীগ নেতা আলমগীর হত্যা মামলাসহ ৪টি নাশকতা মামলার বাদী শহীদুল্যাহ। রতন বর্তমানে আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়ায় ধরাকে সরাজ্ঞান করছে। গত এক দশক পূর্বে নিঃসম্বল থাকলেও পাঁচ বছর চেয়ারম্যান হয়ে রতন এখন শত শত বিঘা সম্পত্তি ও কোটি টাকার মালিক বনে গেছেন। শহীদ আবু রায়হান হত্যা মামলার আসামীদের থেকে অর্থ সংগ্রহ এবং বনদস্যুদের সাথে সম্পৃক্ততার যেসব অভিযোগ শহীদুল্যাহর বিরুদ্ধে রতন করেছেন তাও নিছক ষড়যন্ত্র মুলোক। রাশেদুল বলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সংষ্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আজিজের বিরুদ্ধে রতনকে গুলি করে হত্যাচেষ্টার যে মামলা দেয়া হয়েছে, তাও নাটকীয়। বর্তমানে ওই মামলাটি আদালতে বিচারাধীন, আজিজ দোষী হলে আদালত তাকে শাস্তি দিবে এটাই স্বাভাবিক। তবে আজিজ ও তার পরিবার রতনের ষড়যন্ত্রের শিকার বলে দাবী করে রাশেদুল ইসলাম বলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রফিকুল ইসলামকে রতন দালাল বলে আখ্যা করেছেন। প্রকৃতপক্ষে ওই দালালীর কাজ চেয়ারম্যান রতনই ভালো বোঝে।

চেয়ারম্যান রতনের অঢৈল অবৈধ বিত্তবৈভবের উৎস খুজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে দূর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন রাশেদুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা

দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিকবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
  • দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেবহাটার সজল