বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শা উপজেলা যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

যশোরের শার্শা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যেগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বেনাপোল হাই স্কুল মাঠে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মতবিনিময় ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলী আকবর চুন্নু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহম্মেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য করেন যুবদলের কেন্দ্রীয় কমিটির (খুলনা বিভাগীয়) সহ-সভাপতি মাহাবুব হাসান পিয়ারু, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন মোল্লা, সহ সাধারণ সম্পাদক আব্দুর জব্বার খান, সহ সাধারণ সম্পাদক (খুলনা বিভাগীয়) আলহাজ্ব নূরুজ্জামান লিটন, নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন ভুইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগীয়) শামীম কবির, শার্শা উপজেলা যুবদলের সভাপতি আলহাজ্ব মাসুদুর রহমান মিলন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম আনছারুল হক রানা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনি সহ জেলা ও শার্শা উপজেলা, পৌর যুবদল নেতৃবৃন্দ।

কর্মীসভায় শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, ‘দেশ এক ক্লান্তিকাল সময় অতিক্রম করছে। দেশে এখন এক নায়কতন্ত্র চলছে। দেশে বাক-স্বাধীনতা বলে কিছুই নেই। শোষন, শাসন, লুন্ঠন ও দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের রাজত্ব প্রতিষ্ঠা চলছে। চলছে মহান স্বাধীনতার ঘোষক, প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এর ইতিহাস ও দেশের বিভিন্ন স্থানে স্মৃতি বিজড়িত সকল স্থাপনা ধ্বংস করার পায়তারা ও চক্রান্ত।’

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার