বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা স্টেডিয়াম গেটের উদ্বোধকের নাম সম্বলিত ফলক ভাঙ্গার অভিযোগ

এ কোন অচেনা ও অজানা অদৃশ্য শক্রুর রোষাণালে পড়েছে উদ্বোধকের নাম সম্বলিত সাতক্ষীরা জেলা স্টেডিয়ামের প্রধান ফটকটির ফলক। দুই দুইবার ঐ ফলকটি ভেঙ্গে ফেলা হয়েছে।

এব্যাপারে জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স, কাজী আকতার হোসেনসহ একাধিক সদস্য বলেন, ১৯৫২ এর ভাষা শহীদ, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে সাতক্ষীরার বীর শহীদ ও স্বাধীনতা অর্জনে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ০৯/০২/২০১৬ সালে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা স্টেডিয়ামের এ প্রধান ফটক গেটটি উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এর ১ মাসের মধ্যে ফলকটি ভেঙ্গে ফেলা হয়। এর পর ০২/১১/২০১৬ সালে পুনরায় ১ মাসের মধ্যে উদ্বোধকের নাম সম্বলিত ফলক সেই ভাঙ্গা জায়গায় নতুন করে স্থাপন করেন তৎকালীন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান।
আবার ২২/০৯/২০২০ তারিখে অনুষ্ঠিত হয় জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন। সেই নির্বাচনে দুইজন সাধারণ সম্পাদক প্রার্থীর ভোট সমান হওয়ায় লটারীতে হেরে যায় এ.কে.এম আনিছুর রহমান। তবে তার প্যানেল থেকে অন্য প্যানেলের চেয়ে বেশি ১৭ জন সদস্য নির্বাচিত হয়। বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খানের নতুন প্যানেল দায়িত্বভার গ্রহণ করার ১ মাসের মধ্যে আবারও ভেঙ্গে ফেলে হয় সেই ফটকের উদ্বোধকের নাম সম্বলিত ফলক।

ভেঙ্গে ফেলা প্রধান ফটকের ফলকের ১০ গজের মধ্যে রয়েছে জেলা পুলিশের সিসি ক্যামেরা। সিসি ক্যামেরার সেই ফুটেস পর্যালোচনা করে দেখলেই শনাক্ত করা যাবে কে সেই অদৃশ্য অপরাধী। কি কারণে বা কি উদ্দেশ্যে এই নাম ফলক বারবার ভেঙ্গে ফেলছে। তাই সাতক্ষীরার ক্রীড়াপ্রেমি মানুষ ও সাতক্ষীরার সচেতন মহল রহস্যটি উদঘাটন পূর্বক দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্ট্রান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে এবং সেই সাথে জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ