সোমবার, জুন ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নভেম্বর, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

একসঙ্গে ৬ এমপি করোনায় আক্রান্ত

আরও ছয়জন সংসদ সদস্য (এমপি) করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) তাদের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। এদের মধ্যে একজন এমপি দ্বিতীয়বার আক্রান্ত হয়েছেন। এছাড়া একজন উপমন্ত্রী ও একজন সদ্য শপথ নেয়া সংসদ সদস্যও রয়েছেন। করোনা আক্রান্ত এমপিরা হলেন- সংরক্ষিত নারী আসনের নাদিরা ইয়াসমিন জলি ও তাহমিনা বেগম; নাটোর-২ (নাটোর সদর উপজেলা ও নলডাঙ্গা উপজেলা) আসনের শফিকুল ইসলাম, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের নুরুজ্জামান বিশ্বাস, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার এবংবিস্তারিত পড়ুন

বিড়াল তাড়াতে খরচ লাখ টাকা!

বিড়ালের উৎপাতে ভারতের বেঙ্গালুরুতে নড়েচড়ে বসেছে প্রশাসন। বিড়ালের জ্বালাতনে অতীষ্ঠ এলাকার বাসিন্দারা। বাড়ির পোষ্য কুকুরগুলিরও বেহাল অবস্থা। রাজভবন জুড়ে বিড়ালের উৎপাত। নাজেহাল রাজ্যপালের পরিবারের সদস্যরা। বিড়ালের উৎপাতে বাড়ির পোষ্য কুকুরগুলিরও বেহাল অবস্থা। শেষে সুরাহা পেতে বিচিত্র পথ নিল বেঙ্গালুরু প্রশাসন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি বেঙ্গালুরুর। রাজভবনে বিড়ালের উৎপাতের জেরে অতীষ্ঠ হয়ে উঠেছিলেন রাজ্যপালের পরিবারের সদস্যরা। খাবার চুরি করে খাওয়া থেকে বাড়ির পোষ্য কুকুরগুলিকেও ক্রমাগত বিরক্ত করছিল বিড়ালগুলি। শেষেবিস্তারিত পড়ুন

ধর্ষণ শিকার তরুণীকে বিয়ে করলেন ‘ছোটবেলার প্রেমিক’

ভালোবাসারা মরে না। বেঁচে থাকে আজীবন। কখনো তা সুপ্ত বা প্রকাশিত। আর তারই নিদর্শন দিলেন ভারতের দক্ষিণ চব্বিশ পরগণার কুলতলির বাসিন্দা শুভঙ্কর ও তার প্রেমিকা। গত সোমবার কুলতলির পূর্ব গোপালগঞ্জে শুভঙ্করের বাড়িতেই চারহাত এক করা হয়। অনেক লড়াই করা, কষ্ট পাওয়া মেয়েটাকে নিজের মেয়ের মতো করেই বাড়িতে তুলেছেন শুভঙ্করের বাবা ও মা। ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, কুলতলি ব্লকের পশ্চিম গোপালগঞ্জের বাসিন্দা শুভঙ্করের ভালোবাসার মানুষটি। কিন্তু গোটা জীবনটা তার বড়ইবিস্তারিত পড়ুন

বাবার যে কথাটি জো বাইডেনের সারাজীবনের প্রেরণা

জো বাইডেনের জীবনটা একটা সিনেমার গল্পের চেয়েও নাটকীয়। প্রিয়জনকে বারবার হারিয়েছেন তিনি। তার জীবনের শিক্ষাই যেন এটা। সন্তান হারিয়েছেন হারিয়েছেন স্ত্রীকেও। তবে এই চলার পথে তার বাবার দেখানো পথ এবং একটি পরামর্শ সব সময় মনে রেখেছেন তিনি। জো বাইডেনের বাবা তাকে বলেছিলেন, ‘তোমাকে কে কতবার ধাক্কা দিয়ে ফেলে দিল সেটি বড় কথা নয়। তুমি কত দ্রুত উঠে দাঁড়াতে পেরেছো সেটাই তোমার সাফল্যের পরিচায়ক।’ বাবার এই কথা আমলে নিয়ে বাইডেন কখনও হারেননি।বিস্তারিত পড়ুন

বাইডেনের নেতৃত্বে ওয়াশিংটন-ঢাকা সম্পর্কে যোগ হবে ভিন্নমাত্রা

চার বছর পর যুক্তরাষ্ট্রে আবারও সরকার গঠন করতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। জো বাইডেনের নেতৃত্বে ওয়াশিংটন-ঢাকা সম্পর্কে ভিন্নমাত্রা যোগ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর, অভিবাসন ইস্যুতে আরও নমনীয় হওয়ার মতো সুযোগ বাইডেন প্রশাসন থেকে মিলবে। চীনের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে, ওয়াশিংটনকে কৌশলগতভাবে পাশে রাখাই এখন মূল চ্যালেঞ্জ বলে মনে করছেন তারা। হোয়াইট হাউজের নতুন বাসিন্দা হচ্ছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। তিনি এমন একটা সময় দায়িত্ব নিতে চলেছেন যখন,বিস্তারিত পড়ুন

মার্কিন যে নির্বাচনের ফল পেতে ৪ মাস লেগেছিল

মঙ্গলবার (০৩ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রায় ৫ দিন অতিবাহিত হতে চললেও এখনও ফলাফল আসেনি। জানা যায়নি কে হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। সময় যত গড়াচ্ছে আগ্রহের পারদ ততোই বাড়ছে। যা মাঝে মাঝে বিরক্তির কারণও হচ্ছে। মাত্র ৫ দিনের অপেক্ষায় যারা অতিষ্ঠ তারা হয়তো জানেন না ২০০২ সালের নির্বাচনের পর মার্কিন প্রেসিডেন্ট চূড়ান্ত হতে কতদিন লেগেছিল। নির্বাচনের ৩৫ দিন পর চূড়ান্ত হয় সেই নির্বাচনে কে জয়ী হয়েছেন।বিস্তারিত পড়ুন

গণভবনে বন্দিজীবন যাপন করছি: প্রধানমন্ত্রী

করোনা মহামারিতে গণভবনে বন্দিজীবন কাটাচ্ছেন বলে এবার প্রকাশ্যে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, মহামারির শঙ্কায় পুরো সময়েই তিনি গণভবনেই অবস্থান করছেন। শনিবার (৭ নভেম্বর) সকালে ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। করোনার প্রেক্ষাপটে এ বছর ভার্চুয়াল অনুষ্ঠানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদযাপনের আয়োজন করা হয়েছে জাতীয় সমবায় দিবসের। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তব্য রাখেন সরকার প্রধান। শেখ হাসিনা বলেন, পুরো বিশ্বই আজবিস্তারিত পড়ুন

বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা করল ‘ডিসিশন ডেস্ক’

হোয়াইট হাউস জয়ের খুব কাছাকাছি রয়েছেন ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। শুক্রবার (০৬ নভেম্বর) ভোট গণনা শেষে ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোর কয়েকটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে আরও এগিয়ে যান তিনি। বিভিন্ন রাজ্যে নির্বাচনকর্মীরা ভোট গণনা করছেন। প্রায় সব জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এগিয়ে থাকলেও এখনও পর্যন্ত কোনো গণমাধ্যম বা নির্বাচন পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান বাইডেনকে জয়ী ঘোষণা করেনি। নির্বাচন পর্যবেক্ষণকারী সংগঠন ‘ডিসিশন ডেস্ক’ প্রথমারের মতো ঘোষণা দিয়েছে নির্বাচনী ফলাফল জো বাইডেনর পক্ষে রয়েছে। যুক্তরাষ্ট্রেরবিস্তারিত পড়ুন

দারিদ্র্য নির্মূলে বহুমুখী গ্রাম সমবায় সমিতি গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশ থেকে দারিদ্র্য নির্মূলে বহুমুখী গ্রাম সমবায় সমিতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘এটা পরীক্ষিত যে, বহুমুখী গ্রাম সমবায় যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশে কোন দারিদ্র্য থাকবে না। দারিদ্র্যটা সম্পূর্ণ নির্মূল হবে। সেটা আমরা করতে পারবো।’ একইসঙ্গে তিনি সমবায়ের ক্ষেত্রে নারীদেরকে আরো বেশি করে এগিয়ে আসার এবং সমবায়ীদের আরো আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে ৪৯তম জাতীয় সমবায় দিবসবিস্তারিত পড়ুন

কলারোয়ার গয়ড়ায় সোনালী ব্যাংকের শাখা নতুন ভবনে স্থানান্তর ও উদ্বোধন

কলারোয়ার গয়ড়ায় সোনালী ব্যাংকের শাখা নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেন অতিথিরা। আর উপস্থিত গ্রাহকরা ব্যাংকের জনবল বৃদ্ধি ও এটিএম বুথ স্থাপনের দাবি জানান। উপজেলার চন্দনপুর হাইস্কুলের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলা থেকে চন্দনপুর কলেজ রোডে গয়ড়া বাজারের মিজানুর রহমান গাইনের মালিকানাধীন ভবনের দ্বিতীয় তলায় সোনালী ব্যাংকের শাখা স্থানান্তর করা হয়েছে। শনিবার (৭নভেম্বর) সকাল ১১টার দিকে সোনালী ব্যাংক লিমিটেড, গয়ড়াবিস্তারিত পড়ুন