শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাইডেনের নেতৃত্বে ওয়াশিংটন-ঢাকা সম্পর্কে যোগ হবে ভিন্নমাত্রা

চার বছর পর যুক্তরাষ্ট্রে আবারও সরকার গঠন করতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। জো বাইডেনের নেতৃত্বে ওয়াশিংটন-ঢাকা সম্পর্কে ভিন্নমাত্রা যোগ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তারা বলছেন, রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর, অভিবাসন ইস্যুতে আরও নমনীয় হওয়ার মতো সুযোগ বাইডেন প্রশাসন থেকে মিলবে। চীনের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে, ওয়াশিংটনকে কৌশলগতভাবে পাশে রাখাই এখন মূল চ্যালেঞ্জ বলে মনে করছেন তারা।

হোয়াইট হাউজের নতুন বাসিন্দা হচ্ছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। তিনি এমন একটা সময় দায়িত্ব নিতে চলেছেন যখন, করোনার কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি অনেকটাই ভঙ্গুর। যা চাঙা করতে বিদেশি শিক্ষার্থী ও বিভিন্ন সেক্টরে দক্ষকর্মীর প্রয়োজন। ফলে বাংলাদেশকে এখনই প্রস্তুত হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। পোশাক খাতের রফতানি বাড়ানোর প্রচেষ্টাও করতে হবে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শমসের মবিন চৌধুরী বলেন, ‘বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে তার প্রশাসন অভিবাসনের ক্ষেত্রে তুলনামূলকভাবে ট্রাম্প প্রশাসন থেকে অনেক বেশি নমনীয় হবে। রপ্তানির মধ্যে যুক্তরাষ্ট্রে আনুমানিক ৯০ শতাংশই হচ্ছে আমাদের তৈরি পোশাক।’

ডোনাল্ড ট্রাম্পের সময় চীনের সঙ্গে বৈরি সম্পর্ক গড়ে ওঠে যুক্তরাষ্ট্রের। বাইডেন যা স্বাভাবিক করার প্রয়াস নিতে পারেন। এক্ষেত্রে রোহিঙ্গা সংকটের সমাধানে একটা সমঝোতার আশা দেখছেন সাবেক এ কূটনীতিক।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শমসের মবিন চৌধুরী বলেন, ‘প্রত্যাবাসন যাতে হয় সে চেষ্টা তো বাংলাদেশ সরকার করেই যাবেন, দ্বিপাক্ষিকভাবে, আঞ্চলিকভাবে এবং আন্তর্জাতিকভাবে। সেই চেষ্টার পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত তাদেরকে যেখানে রাখতে হবে যুক্তরাষ্ট্র সে ধরণের ভূমিকা পালন করতে পারে। রাজনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক এগুলো হচ্ছে স্টেবল রিলেশনশিপ। আমাদের যোগাযোগ আরও বাড়াতে হবে। যুক্তরাষ্ট্র কংগ্রেসে, যুক্তরাষ্ট্র সিনেটে, যুক্তরাষ্ট্র সুশীল সমাজের সাথে এবং বাইডেন প্রশাসনের সাথে।

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ও গবেষকরাও মনে করছেন, ঢাকার কূটনৈতিক তৎপরতা জোরদারের সময় এখন।

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষক ড. কে এম ফয়সাল খান বলেন, ‘বাইডেন নির্বাচিত হওয়ার মাধ্যমে আমাদের কিছুটা অ্যাডভান্টেজেস আসবে। কারণ আমাদের কর্মসংস্থান, বাসস্থান এবং অন্যান্য সুযোগ-সুবিধাগুলো রিপাবলিকানদের তুলনায় ডেমোক্রেটরা বেশি দিয়ে থাকে।’

ভারত বা অন্য কোনো দেশ নয়, জাতীয় স্বার্থে বাইডেন প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের তাগিদ দিয়েছেন তারা।

তথ্যসূত্র: সময় টিভি নিউজ

একই রকম সংবাদ সমূহ

এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও মাস্টাররোলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদেরবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
  • বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন