নভেম্বর, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
যুক্তরাষ্ট্রের ৪৬তম নতুন প্রেসিডেন্ট জো বাইডেন

তুমুল লড়াই আর অনেক তিক্ততার পর ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভেইনিয়ায় জয়ের মধ্য দিয়ে বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তার রানিং মেট কমলা হ্যারিস প্রথম কৃষ্ণাঙ্গ ও প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক হিসেবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে বহু আলোচনা ও বিতর্কের জন্ম দেওয়া রিপাবলিকান দলের নেতা ডনাল্ড ট্রাম্পের চার বছরের শাসনের অবসান হল। যুক্তরাষ্ট্রে প্রায় তিন দশকের মধ্যে তিনিই প্রথমবিস্তারিত পড়ুন
ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন কমলা হ্যারিস। তিনিই দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ ও এশীয় নারী যিনি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন। কৃষ্ণাঙ্গ বাবা আর ভারতীয় মায়ের সন্তান হ্যারিস ক্যালিফোর্নিয়ার সেনেটর ছিলেন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডোমোক্র্যাটিক দল থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে জো বাইডেনের কাছে হেরে যান তিনি। পরে বাইডেন তাকে রানিংমেট করেন। হ্যারিস যুক্ত হওয়ায় বাইডেনের নির্বাচনী প্রচারের গতি অনেক বেড়ে যায়। বিশেষ করে ভারতীয়বিস্তারিত পড়ুন
প্রতিশ্রুতি দিচ্ছি, সবার প্রেসিডেন্ট হবো: বাইডেন

যুক্তরাষ্ট্রের মানুষ তাদের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। শনিবার রাতে ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভেইনিয়ার ভোটের ফলাফলে প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক ইলোকটোরাল ভোট নিশ্চিত হওয়ার পরপরই টুইট করে তিনি বলেন, “আমেরিকা, মহান এই রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার জন্য আমাকে বেছে নেওয়ায় আমি সম্মানিত।” ডনাল্ড ট্রাম্পের চার বছরের প্রেসিডেন্সির অবসান ঘটিয়ে হোয়াইট হাউজের কর্তৃত্ব নিতে যাচ্ছেন বাইডেন। টুইটে তিনি লিখেছেন, “আমাদের সামনের যে কাজ রয়েছে, তা কঠিনবিস্তারিত পড়ুন
এই নির্বাচন শেষ হতে আরও অনেক বাকি: ট্রাম্প

পরাজয় নিশ্চিত হওয়ার পরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে তার প্রচার শিবির আগামী সপ্তাহে আদালতে যাবে এবং এই নির্বাচন শেষ হতে ‘আরও অনেক বাকি’। গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভেইনিয়ায় জয় পাওয়ায় শনিবার রাতে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক ইলেকটোরাল ভোট পাওয়া নিশ্চিত হয়ে যায়। বাইডেন ইতোমধ্যে ২৭৩টি ইলেকটোরাল ভোট পেয়েছেন, যেখানে ট্রাম্প পেয়েছেন ২১৪টি। এরপর এক সংক্ষিপ্ত বিবৃতিতে বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী টাম্পবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন: ১৬ লাখ ভোটেই তৃতীয় জর্গেনসেন

সবার চোখ ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টির দুই হেভিওয়েট প্রার্থীর দিকে থাকলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া লিবার্টারিয়ান পার্টির নারী প্রার্থীও বেশ কয়েকটি রাজ্যে তাক লাগানো ভোট পেয়েছেন। এখন পর্যন্ত হওয়া গণনায় জো জর্গেনসেনের বাক্সে ১৬ লাখের সামান্য বেশি ভোট পড়েছে বলে তার প্রচার শিবিরের বরাত দিয়ে জানিয়েছে সিএনবিসি। ডেমোক্র্যাট জো বাইডেন ও রিপাবলিকান ডনাল্ড ট্রাম্পের পর এটাই এবারের নির্বাচনে কোনো প্রার্থীর পাওয়া সবচেয়ে বেশি ভোট। প্রধান দুই প্রার্থীর একেক জনের ভোটবিস্তারিত পড়ুন
ভোট জালিয়াতির কোনো প্রমাণ নেই: ইউএস ইলেকশন কমিশন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির যে অভিযোগ ডনাল্ড ট্রাম্প তুলেছেন, তা নাকচ করেছেন দেশটির একজন নির্বাচন কমিশনার। ফেডারেল ইলেকশন কমিশনের কমিশনার এলেন ওয়াইনট্রাব শনিবার সিএনএনকে বলেছেন, এবারের নির্বাচনে সত্যিকারে জালিয়াতির কোনো প্রমাণ নেই। “সারা দেশে রাজ্য ও স্থানীয় কর্মকর্তাবৃন্দ এবং নির্বাচন কর্মকর্তারা প্রকৃতপক্ষে সজাগ রয়েছে। এবং নির্বাচন নিয়ে খুব কম অভিযোগ এসেছে। “কোনো ধরনের ভোট জালিয়াতির কোনো প্রমাণ নেই। প্রকৃতপক্ষে এটার বিষয়ে আমার কথা বলার কিছু নেই। কারণ সারা দেশের জনগণবিস্তারিত পড়ুন
বাংলাদেশসহ ২৩ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা বহাল মালয়েশিয়ার

করোনাভাইরাস কারণে বাংলাদেশসহ ২৩টি দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। শনিবার ঢাকার মালয়েশিয়ার হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ঢাকার একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে মালয়েশিয়া হাইকমিশন ব্যাখ্যা দিয়েছে, বাংলাদেশসহ ২৩টি দেশে করোনাভাইরাসের প্রকোপ সবচেয়ে বেশি, সেসব দেশের নাগরিকদের মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে বিশেষ ক্ষেত্রে অথবা জরুরি প্রয়োজেনে মালয়েশিয়ার ইমিগ্রেশনের অনুমতি নিয়ে সে দেশে প্রবেশ করা যেতেবিস্তারিত পড়ুন
তরুণ সংগঠক হিসেবে কলারোয়াতে আবির এর অবস্থান দারুণ প্রসংশিত

বিতর্ক প্রতিযোগিতার বড় বড় অর্জনের পরই সংগঠক হিসেবে সাতক্ষীরা কলারোয়াতে আবির এর পদচারণা শুরু। পরিবেশ রক্ষায় বিভিন্ন কর্মসূচি, উগ্রবাদ বিরোধী বিভিন্ন কর্মসূচিতে ইতিমধ্যে সে অনেক প্রসংশিত, যুক্তি চর্চায় কলারোয়াতে সম্প্রতি সে প্রতিষ্ঠিত করেছে কলারোয়া ডিবেটিং ক্লাব। যার কারণেও সে অনেক প্রসংশিত হয়। এর পর এখন মানব সেবার কাজে তার পদচারণা শুরু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকাল ৪ টার দিকে আবিরের পরিচালনায় মানবতার যোদ্ধা ফাউন্ডেশন এর উদ্বোধন হয়। অবির মানবতার যোদ্ধা ফাউন্ডেশনবিস্তারিত পড়ুন
আমেরিকা নির্বাচন ২০২০: টুইটারে ভোট প্রতারণার গুজব যেভাবে ছড়ালো

ইন্টারনেটে দেয়া একটি বিভ্রান্তিকর পোস্ট কীভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টে গিয়ে পৌঁছল? বুধবার আমেরিকান সময় সকালের দিকে ভোট জালিয়াতির অভিযোগ করে ভুল একটি বার্তা পোস্ট করা হয়েছিল মিশিগান শহরে। কয়েক ঘন্টার মধ্যে সেই মেসেজ ভাইরাল হয়ে যায় এবং পৌঁছে যায় প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টের ফিডে। ঘটনা ঘটেছিল এভাবে মিশিগানে ভোটের ম্যাপ মিশিগান একটি ব্যাটলগ্রাউন্ড রাজ্য। সেখানে ভোটদান সম্পর্কিত একটি তথ্য বিবরণী ম্যাপে ভুল করে দেখানো হয় যে জো বাইডেনের পক্ষেবিস্তারিত পড়ুন
প্রাথমিকের দেড় কোটি বই পৌঁছেছে ১৬২ উপজেলায়

নতুন বছরে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেয়া হবে। সেজন্য ছাপাখানাগুলোতে দিনরাত বই প্রস্তুতের কাজ চলছে। গত তিন সপ্তাহে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির পাঠ্যবই পাঠানো শুরু হয়েছে। ইতোমধ্যে দেশের ৩৪ জেলার ১৬২টি উপজেলায় প্রাথমিকের দেড় কোটি বই পৌঁছে গেছে। আরও দুই কোটি বই পথে রয়েছে। সে হিসাবে প্রাথমিকের ৩৫ শতাংশ বই পৌঁছে গেছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানায়, ২০২১ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে বিতরণের জন্যবিস্তারিত পড়ুন

